1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে ছিনতাইকারীর গুলিতে মোটরসাইকেল চালক আহত - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

শ্যামনগরে ছিনতাইকারীর গুলিতে মোটরসাইকেল চালক আহত

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ২০৪ জন খবরটি পড়েছেন
ছবি-বিডিটেলিগ্রাফ

অনাথ মন্ডল, শ্যামনগর।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সাতক্ষীরার শ্যামনগরে ছিনতাইকারীর গুলিতে মটরসাইকেল চালক আহত হয়েছে।

আহত মোঃ মামুন হোসেন (২৮) উপজেলার দক্ষিন হাজীপুর গ্রামের আব্দুল হামিদ গাজীর ছেলে। বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাত আনুমানিক ১০ এই ঘটনা ঘটে বলে জানা যায়।

স্থানীয়রা জানান, রাতে কালিগঞ্জ থেকে হাজিপুর গ্রামে নিজের বাড়িতে ফিরছিলেন মামুন। রাত আনুমানিক ১০ টার দিকে কার্টুনিয়া রাজবাড়ি কলেজের সামনে পৌঁছানোর পর দু–তিনজন তরুণ তাঁর গতিরোধ করে। এ সময় তারা মামুনকে মারধর করে ব্যবহৃত মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে ছিনতাইকারী চক্রের এক সদস্যকে ধাক্কা দিয়ে দ্রুত নিজ মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টার সময় পিছন থেকে তাঁকে গুলি করে।

প্রতিবেশী আল আমিন বলেন, কোমরে গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় লোকজন তাৎক্ষণিক ভাবে মামুনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মিলন হোসেন বলেন, মামুনের কোমরের বাঁ পাশে গুলিবিদ্ধ হয়েছেন। গুলি কোমর ভেদ করে ভেতরে ঢুকে যাওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ বলেন, এক যুবক গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে পুলিশকে স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। সার্বিক বিষয়ে খোঁজখবর নিয়ে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা করা হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar