1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সুন্দরবনে ২৩ জেলে আটক,জরিমানা আদায় - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

সুন্দরবনে ২৩ জেলে আটক,জরিমানা আদায়

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ২৩৩ জন খবরটি পড়েছেন

মোঃ নাজমুল ইসলাম সবুজ বাগেরহাট প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পূর্ব সুন্দরবনে অবৈধ প্রবেশের দায়ে একটি ফিসিং ট্রলার ও দুইটি ডিঙ্গি নৌকাসহ ২৩ জেলেকে আটক করে তিন লাখ ৪০ হাজার টাকা জরিমানা আদায় করেছে বন বিভাগ। শুক্রবার সকালে শরণখোলা রেঞ্জে কর্মকর্তা (এসিএফ) মোঃ আরেফিন সিদ্দিকী এ জরিমানার টাকা আদায় করেন। 

শরণখোলা রেঞ্জ কর্মকর্তা জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে এফবি সুফিয়া নামের একটি ফিসিং ট্রলার সাগরে মাছ ধরে সুন্দরবনের মধ্যে থেকে ফিরছিল। বনরক্ষীদের টহল দলের সন্দেহ হলে ধাওয়া করে ১৫ জন জেলে ও ৩৫ মন মাছসহ ট্রলারটি আকট করতে সক্ষম হয় তারা। ট্রলারটিতে বন বিভাগের কোন পারমিট না থাকায় তাদের শরণখোলা রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়। এরপর সকালে ট্রলারের মাঝি পটুয়াখালীর কলাপাড়া এলাকার মোঃ শাহাদাৎ হোসেন বশিরের নামে সিওআর মামলা দিয়ে দুই লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করে তাদের ছেড়ে দেয়া হয়।

অপরদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় সুন্দরবনের ধনচেবাড়িয়া এলাকায় অভয়ারণ্যের একটি খালে অবৈধভাবে মাছ ধরার সময় দুইটি ডিঙ্গি নৌকাসহ আট জেলেকে আটক করে বনরক্ষীরা। এসিএফ জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে খবর পেয়ে শরণখোলা ষ্টেশনের বনরক্ষীরা তাদের আটক করতে সক্ষম হয়। আটক জেলেদের বাড়ি শরণখোলা উপজেলার খুড়িয়াখালী ও সোনাতলা গ্রামে। পরে আটক জেলেদের পক্ষে খুড়িয়াখালী গ্রামের শাহাদাৎ হাওলাদারের নামে সিওআর মামলা দিয়ে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করে সকালে তাদের ছেড়ে দেয়া হয়েছে। 

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar