1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দেবহাটায় তুচ্ছ ঘটনা নিয়ে ২নারী কে মারপিট - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

দেবহাটায় তুচ্ছ ঘটনা নিয়ে ২নারী কে মারপিট

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ২২০ জন খবরটি পড়েছেন

দেবহাটা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

দেবহাটায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় ২নারী আহত হয়েছেন।

আহতরা হলেন, উত্তর সখিপুর গ্রামের হোসেন আলীর স্ত্রী মিনারা খাতুন (২৫) ও ইউনুছ আলীর স্ত্রী ফতেমা খাতুন (৩৫)।

এ ঘটনায় আহত মিনারা খাতুনের স্বামী হোসেন আলী বাদি হয়ে দেবহাটায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১টার দিকে হোসেন আলীর কন্যা মনিরা পারভীন (৭) ও ছোট ভাই হামজার কন্যা হাবিবা পারভীন (১০) সহ কয়েক জন ছেলে মেয়ে বাড়ির পাশে গোসল করতে গেলে তাদের মধ্যে খুটিনাটি বিষয় নিয়ে মুখ বলাবলির একপর্যায়ে উত্তর সখিপুর গ্রামের আবুল কালামের স্ত্রী নিলি খাতুন (২৩) শিশু কন্যা মনিরা পারভীকে চড় থাপ্পড় মারলে সে বাড়িতে এসে তার মাকে জানায়।

মনিরার অভিযোগ শুনে হোসেন আলীর স্ত্রী মিনারা খাতুন (২৫) ও ভাবি ফতেমা খাতুন (৩৫) নিলি খাতু্নের কাছে মারার কারন জানতে চাইলে মৃত দুর্লভ গাজীর পুত্র জাকির হোসেন (৩৫), আবুল কালাম (২৮), জামাল হোসেন (৩১) ও আবুল কালামের স্ত্রী (২৩) ক্ষিপ্ত হয়ে স্ত্রী মিনারা খাতুন ও ভাবি ফতেমা খাতুনকে এলোপাতাড়ি ভাবে মারপিট করে জখম করে। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সখিপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্যাহ জানান, মারপিটের ঘটনায় অভিযোগ হয়েছে। তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar