1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাগেরহাটে তানু ভূঁইয়া হত্যা মামলায় ঘাতক ফরিদসহ ৯জন গ্রেফতার - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

বাগেরহাটে তানু ভূঁইয়া হত্যা মামলায় ঘাতক ফরিদসহ ৯জন গ্রেফতার

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ২৭৯ জন খবরটি পড়েছেন
ছবি-বিডিটেলিগ্রাফ

মোঃ নাজমুল ইসলাম সবুজ বাগেরহাট প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম তানু ভূঁইয়া হত্যা মামলায় ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে তাদের গ্রেপ্তার করে বাগেরহাট জেলা পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যে হত্যাকাণ্ডে ব্যবহৃত গুলি ও অস্ত্র উদ্ধার করা হয়।

বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক বলেন, তানু ভূঁইয়া হত্যার ঘটনায় আমরা ঘাতক ফরিদসহ ৯ জনকে গ্রেপ্তার করেছি। আজ রোববার বেলা পৌনে ১২টায় বাগেরহাটের পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

এর আগে গতকাল রাতে নিহত তানুর স্ত্রী কানিজ ফাতেমা বাদী হয়ে বাগেরহাট মডেল থানায় একটি হত্যা মামলা করেন। তবে মামলার বিস্তারিত এখনো জানা যায়নি।

তানু হত্যার পর থেকে পুলিশ দাবি করে আসছিল একই এলাকার টুটুল শেখের ছেলে ফরিদের গুলিতেই তানু নিহত হয়েছেন। যদিও বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম হত্যাকাণ্ডের পর থেকেই বলে আসছেন, আন্দোলন-সংগ্রামে রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তানুকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার রাত সোয়া ৯টার দিকে বাগেরহাট শহরের বাসাবাটি পদ্মপুকুরের মোড় এলাকায় গুলিতে নিহত হন নূরে আলম তানু ভূঁইয়া। তানু বাগেরহাট শহরের বাসাবাটি এলাকার মৃত আব্দুর রউফ ভূঁইয়ার ছেলে। তিনি বাগেরহাট জেলা ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar