1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
আকিজ জুট মিলে প্রায় ৬৩০০ শ্রমিক ছাঁটাই; “সি” শিফট বন্ধ ঘোষণা - bdtelegraph24.com
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোর কেন্দ্রীয় কারাগারে ভারতীয় কয়েদির মৃত্যু লোহাগাড়ায় শারদীয় দুর্গোৎসবের পূজামণ্ডপ পরিদর্শন করলেন ইউএনও ও ওসি বিয়ের দাওয়াত না দেওয়ায় চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা নাসিরনগরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি এম এ হান্নান, সম্প্রীতির আহ্বান সাতক্ষীরায় শামীম হত্যা: অনুতপ্ত নন প্রধান আসামি ফজলুল হক আমিনী নোয়াখালীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি: সিসিটিভি ফুটেজে শনাক্ত হামলাকারী শেরেবাংলা নগরে সরছে সচিবালয়: নীতিগত অনুমোদন দিল মন্ত্রিসভা শ্যালিকাকে ধর্ষণের মামলা: সাজানো নাটক প্রমাণিত হওয়ায় খালাস পেলেন ডা. রাফসান গাজীপুরে বর্জ্য ব্যবস্থাপনায় নতুন এসটিএস উদ্বোধন নেত্রকোণায় যুবকের উপর মুখোশধারীদের গুলি, গুরুতর আহত

আকিজ জুট মিলে প্রায় ৬৩০০ শ্রমিক ছাঁটাই; “সি” শিফট বন্ধ ঘোষণা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ৩৪৬ জন খবরটি পড়েছেন

অভয়নগর (যশোর) প্রতিনিধি।
যশোরের অভয়নগরে আকিজ জুট মিলের প্রায় ৬৩০০ বদলি শ্রমিককে ছাঁটাই করার খবর পাওয়া গেছে। তবে ছাঁটাইকৃত শ্রমিকের সংখ্যা আরো বেশি বলে একটি সূত্র জানিয়েছে। মিলের স্থায়ী শ্রমিক দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে কারখানার “এ ও বি” শিফট।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে “সি” শিফটের কার্যক্রম। তাছাড়া মঙ্গলবার (১৫ নভেম্বর) থেকে মিলের শ্রমিকদের আনা-নেওয়ার জন্য ২৩টি বাস সার্ভিস বন্ধ করে দিয়েছে মিল কর্তৃপক্ষ। মিল কর্তৃপক্ষের দাবি বৈদেশিক অর্ডার না থাকায় এবং দেশের বাজারে পাটের দাম বাড়ার কারণে কারখানা সচল রাখা সম্ভব হচ্ছে না বলে কর্মীদের কাজে আসতে নিষেধ করা হয়েছে বলে জানা গেছে। কাজ হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন মিল শ্রমিকরা।

খোঁজ নিয়ে জানা গেছে, যশোরের অভয়নগর উপজেলায় আকিজ জুট মিলস লিমিটেড দেশে বেসরকারি খাতে পরিচালিত বৃহৎ একটি পাটের মিল। এ জুট মিলে তিন শিফটে যশোর, খুলনা ও নড়াইল জেলার বিভিন্ন উপজেলার প্রায় নয় হাজার শ্রমিক নিয়মিত কাজ করেন। প্রতিদিন তাদের ২৩টি বাসে কারখানায় আনা-নেওয়া করা হয়। মঙ্গলবার (১৫ নভেম্বর) থেকে আকস্মিকভাবে বাস সার্ভিস বন্ধ করে দিয়েছে মিল কর্তৃপক্ষ।

এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মারফত জানা গেছে, স্থায়ী ২০০০ শ্রমিক বাদে অন্য সবাইকে কাজে আসতে নিষেধ করা হয়েছে। এদিকে কাজ হারিয়ে মিল শ্রমিকরা দিশেহারা হয়ে পড়েছেন। কীভাবে তাদের সংসার চলবে ভেবে পারছেন না তারা। চাকরি হারিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন উপজেলার পায়রা ইউনিয়নের কুলসুম বেগম। তিনি বলেন, আকিজ জুট মিলে কাজ করে আমার সংসার চলে। কাল থেকে কীভাবে সংসার চালাবো ভেবে পাচ্ছিনা।

এ বিষয়ে মিলের সিবিএ সভাপতি আবদুস সালাম বলেন, পাটের ম‚ল্যবৃদ্ধি এবং অভ্যন্তরীণ বাজারে গুণগত পাট পাওয়া যাচ্ছে না। ফলে উৎপাদন সীমিত করেছে কর্তৃপক্ষ। বদলি শ্রমিকদের কাজে আসতে নিষেধ করা হয়েছে। স্থায়ী কর্মী দিয়ে মিলের কার্যক্রম চলমান রয়েছে। তা ছাড়া বৈদেশিক অর্ডারও কমে গেছে বলে তিনি জানান।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar