1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে রান্না করা হরিণের মাংস সহ ১ জন আটক - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

শ্যামনগরে রান্না করা হরিণের মাংস সহ ১ জন আটক

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ১৮৩ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

সাতক্ষীরার শ্যামনগর থেকে রান্না করা হরিণের মাংস সহ সাত্তার গাজী (৪২)কে আটক করেছে পুলিশ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আটককৃত সাত্তার গাজী (৪২) শ্যামনগরের সিংহরতলী গ্রামের আনসার গাজীর ছেলে ।

নৌ পুলিশ সূত্রে জানা যায়, সুন্দরবন থেকে হরিণের মাংস সাত্তারের বাড়িতে নিয়ে আসছে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ৮ টার দিকে  মুন্সিগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ শিশিরের নেতৃত্বে নৌ পুলিশের সদস্য ও বন বিভাগ মুন্সিগঞ্জ ইউনিয়নে সিংহরতলী গ্রামে যৌথ অভিযান পরিচালনা করেন। এ সময় আসামি সাত্তারের রান্না ঘরে হরিণের মাংস দিয়ে ভাত খাওয়া অবস্থায় তাকে আটক করা হয়।

মুন্সিগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ শিশির কুমার বিষয়টি স্বীকার করে বলেন, আসামি সহ মাংস বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

চুনকুড়ি ফরেস্ট ওসি হারুন জানান, আসামিকে বন আইনে মামলা দিয়ে রোববার বেলা ১১টার দিকে সাতক্ষীরা জেলা কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar