গত ৪ দিনে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকা থেকে ৪৭২ জনকে আটক করা হয়েছে।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ সোমবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছে।
ডিএমপির পক্ষ থেকে বলা হয়, ১ ডিসেম্বর থেকে শুরু হওয়া পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে সোমবার ২৫৫ জনকে আটক করা হয়েছে।
এর আগে ১ ডিসেম্বর থেকে শুরু হওয়া পুলিশের বিশেষ অভিযানে রোববার পর্যন্ত (৪ দিনে) ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকা থেকে ৪৭২ জনকে আটকের কথা জানানে হয়েছিল।