1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শরণখোলায় ভাঙ্গারির দোকান থেকে পল্লীবিদ্যুৎতের চোরাই তার উদ্ধার - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

শরণখোলায় ভাঙ্গারির দোকান থেকে পল্লীবিদ্যুৎতের চোরাই তার উদ্ধার

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ২৪৬ জন খবরটি পড়েছেন

মোঃ নাজমুল ইসলাম সবুজ বাগেরহাট প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাগেরহাটের শরণখোলায় একটি ভাঙ্গারির দোকান থেকে পল্লীবিদ্যুতের বিপুল পরিমান চোরাই তার উদ্ধার করা হয়েছে। এসময় চুরির সঙ্গে জড়িত সঙ্গবদ্ধ চোরচক্রের দুই সদস্যকে আটক ও একটি ট্রাক জব্দ করেছে পুলিশ।

আটককৃতরা হলেন শরণখোলার রাজৈর গ্রামের ফারুক আকনের ছেলে নিজাম আকন (৩৮) ও পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দক্ষিণ শিয়ালকাঠী গ্রামের মতিয়ার রহমানের ছেলে রুবেল মিয়া (২৮)। সোমবার সকালে আটক দুজনকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

এর আগে রোববার (১১ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের রাজৈর গ্রামের ব্র্যাক অফিসসংলগ্ন এলাকার ফারুক আকনের ভাঙ্গারির দোকান থেকে বিদ্যুতের তার ও ট্রাকসহ ওই দুই চোরকে আটক করা হয়। এঘটনায় পল্লীবিদ্যুৎ সমিতির শরণখোলা সাব-জোনাল অফিসের এজিএম আশিক মাহামুদ সুমন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

শরণখোলা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল আলীম শেখ জানান, চোরাই বৈদ্যুতিক তার পাচারের গোপন সংবাদ পেয়ে রাজৈর এলাকার ফারুক আকনের ভাঙ্গারির দোকানে অভিযান চালানো হয়। এসময় বৈদ্যুতিক তারগুলো কেটে টুকরো করে ট্রাকে তোলা হচ্ছিল। পরে এই ঘটনার সঙ্গে জড়িত দুজনকে আটক এবং তারসহ ট্রাকটি (ঢাকা- মেট্রো ট-১৮-২৮০২) জব্দ করা হয়। উদ্ধার হওয়া তারের পরিমান প্রায় ৫০০ কেজি। যার মূল্য লক্ষাধিক টাকা।

পল্লী বিদ্যুতের এজিএম আশিক মাহামুদ সুমন জানান, বিদ্যুতের নতুন লাইন সংযোগ দেওয়ায় বিভিন্ন এলাকায় পুরনো লাইনের তারগুলো রয়ে যায়। সেইসব তার চুরি করে পাচার করছিল চোরেরা। এই চক্রটি দীর্ঘদিন ধরে বিদ্যুতের খুঁটি থেকে ট্রান্সফরমার, তার ও বিভিন্ন যন্ত্রাংশ চুরি করে আসছিল।

এজিএম আশিক আরো জানান, এর আগে গত ৪ ডিসেম্বর উপজেলার মালিয়া রাজাপুর গ্রাম থেকে একটি ট্রান্সফরমান চুরি হয়েছে। এছাড়া গত ২নভেম্বর জিলবুনিয়া গ্রাম থেকে আরো একটি ট্রান্সফরমার চুরি করে পালানোর সময় এলাকাবাসী দেখে ফেলায় সেটি ফেলে পালিয়ে যায় চোরেরা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar