1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কোস্ট গার্ডের অভিযানে হরিণের মাংসসহ আটক-১ - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

কোস্ট গার্ডের অভিযানে হরিণের মাংসসহ আটক-১

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
  • ১৯৪ জন খবরটি পড়েছেন

মোঃ নাজমুল ইসলাম সবুজ বাগেরহাট প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সুন্দরবন সংলগ্ন বানিয়াশান্তা বাজার এলাকা থেকে হরিণের মাংসসহ এক চোরা শিকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত আনুমানিক রাত ১০টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অধিনস্থ বিসিজি বেইস মোংলা সুন্দরবন লাগোয়া খুলনার দাকোপ থানাধীন বানিয়াশান্তা বাজার এলাকায় বিশেষ অভিযান চালায় কোস্ট গার্ড সদস্যরা।

অভিযানে সন্দেহজনক এক মোটর সাইকেল আরোহীকে কোস্ট গার্ড সদস্যরা থামার সংকেত দিলে মোটর সাইকেল আরোহী না থেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় কোস্ট গার্ড সদস্যরা ধাওয়া করে মোঃ আজিজুল গাজী (৩৮) নামক এক ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়।

পরবর্তীতে মোটর সাইকেলের পিছনে থাকা প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ৩৬ কেজি হরিণের মাংস জব্দ করা হয়। আটককৃত আজিজুল খুলনা জেলার দাকোপ থানার আমতলা গ্রামের বাসিন্দা।  

জব্দকৃত হরিণের মাংস এবং আটককৃতকে বন্য প্রাণী হত্যা ও বিক্রয়ের অপরাধে অভিযুক্ত করে বনবিভাগের ঢাংমারী ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে বলেও জানায় কোস্ট গার্ডের এ কর্মকর্তা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar