1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ঘোগাদহে পূর্ব শত্রুতার জের ধরে কীটনাশক প্রয়োগ করে ক্ষেতের ফসল বিনষ্ট - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

ঘোগাদহে পূর্ব শত্রুতার জের ধরে কীটনাশক প্রয়োগ করে ক্ষেতের ফসল বিনষ্ট

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ১৭৮ জন খবরটি পড়েছেন

এ আর রাকিবুল হাসান, কুড়িগ্রাম।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পূর্ব শত্রুতা জের ধরে ধান ক্ষেতে কীটনাশক প্রয়োগ করে বিনষ্ট সহ আপন মাকে মারধরের অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে।

জানা যায় কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের উত্তর চান্দের খামার ( মরাটরি) গ্রামের মৃত আজিজুল হকের পুত্র মাকসুদ-ই- এলাহী ওয়ারিশ সূত্রে পিতার সম্পত্তি ভোগ দখল করে আসে। এমতাবস্থায় তার আপন বোন মোসলেমা অন্যান্য ওয়ারিশদের জমি তার নামে লিখে নেওয়ার জন্য পরিবারের লোকজনকে ফুসলাতে থাকে। তার মা মমেনা বেওয়া অন্যান্য ওয়ারিশদের জমি তার নামে লিখে দিতে অস্বীকৃতি জানালে মোসলেমা তার মাকে ইতিপূর্বে মারধর করে।

পরে আহত অবস্থায় ২৫ জুলাই মমেনা বেওয়া কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি হয়। এ নিয়ে মামলাও হয়েছে। আদালতে বিচারাধীন ২৬৯/২২(কুড়ি) মামলা নং রয়েছে। পরিবারের লোকজন সহ এলাকার অনেকে জানান মোসলেমার বিয়ে হয়েছে পার্শ্ববর্তী ফুলবাড়ী উপজেলার আজোয়াটারী গ্রামের মোফাজ্জল হোসেনের সাথে। কিন্তু তারপরেও সপ্তাহে ২-৩ দিন পিতৃলয়ে থেকে ওয়ারিশদের জমি ক্রয়ে নানা ফন্দি করেন এমনকি এলাকায় কিছু টাউট বাটপার কে ম্যানেজ করে নেন।

জানা যায় আমন ধান রোপনের সময় মোসলেমা এলাকায় এসে বর্গা চাষীদের কে নানাভাবে হুমকি সহ ফসলের জমি পরিবারকে ভোগ করতে দিবে না বলেও শাসিয়ে যায়। এ অবস্থায় মোসলেমা কৌশলে অজ্ঞাত তার ভাড়াটে টাউট বাটপারের দ্বারা প্রায় দশ বিঘা আমন ধানের ফসলে কীটনাশক প্রয়োগ করে ধান নষ্ট করেছে। যার আনুমানিক মূল্য প্রায় তিন লক্ষ টাকা।

এ নিয়ে নিরুপায় হয়ে মোসলেমার বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন আপন ভাই মাকসুদ- ই – ইলাহী।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar