1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
আফগানিস্তানে জ্বালানির ট্যাংকারে বিস্ফোরণে মৃত্যু ১৯ আহত ৩২ - bdtelegraph24.com
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ গড়ার নির্দেশনা তারেক রহমানের সাংবাদিক আলিফ ফকির হত্যা মামলায় আরো একজন গ্রেপ্তার বাগেরহাটের মোল্লাহাটে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু মাগুরার শালিখায় চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, লোককথায় আজও অমর বেনাপোলে বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা দাবি, নিরাপত্তাহীনতায় প্রবাসফেরত ব্যবসায়ী প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহী বিভাগীয় কমিশনার, ভারপ্রাপ্ত দায়িত্বে রেজাউল আলম সরকার রাঙামাটি সদর জোনের উদ্যোগে যানবাহন মেরামত প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন ১৭ যুবক নবীনগরে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু অভয়নগরে শারদীয় দুর্গোৎসবে লোকশিল্প ও ঐতিহ্যের থিম ধারাবর্ত বিইউপিতে আন্তর্জাতিক মডেল জাতিসংঘ সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

আফগানিস্তানে জ্বালানির ট্যাংকারে বিস্ফোরণে মৃত্যু ১৯ আহত ৩২

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ২১৬ জন খবরটি পড়েছেন

শনিবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে আফগানিস্তানের রাজধানী কাবুলের উত্তরে এক টানেলের মধ্যে জ্বালানির ট্যাংকারে বিস্ফোরণে ১৯ জনের মৃত্যু এবং ৩২ জন আহত হয়েছেন ।  এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ জানা যায়নি। আজ রবিবার স্থানীয় এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। খবর বার্তা সংস্থা এপি’র।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পারওয়ান প্রদেশের মুখপাত্র সাইদ হাইমাতুল্লাহ শামিম বলেছেন, শনিবার রাতে সুড়ঙ্গে বিস্ফোরণে নারী-শিশুসহ অন্তত ১৯ জন নিহত হয়েছেন। অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে।

পারওয়ানের স্বাস্থ্য বিভাগ ১৪ জনের মরদেহ পেয়েছে। এছাড়া আহত ২৪ জনকে চিকিৎসা দিয়েছে। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবদুল্লাহ আফগান জানান, বিস্ফোরণে নিহতদের মধ্যে পাঁচ নারী ও দুই শিশু রয়েছে। বাকিরা মারাত্মকভাবে পুড়ে যাওয়ায় তাদের পরিচয় শনাক্ত করা যায়নি।

দেশটির গণপূর্ত মন্ত্রণালয়ের মুখপাত্র মৌলভী হামিদুল্লাহ মিসবাহ রবিবার সকালের দিকে বলেন, বিস্ফোরণের কারণে সুড়ঙ্গে ধরা আগুন নেভানো হয়েছে। স্থানীয় প্রশাসনের কর্মীরা সুড়ঙ্গটি চালু করার জন্য কাজ শুরু করেছেন।

কাবুল থেকে প্রায় ৮০ মাইল উত্তরের ওই সুড়ঙ্গের নাম সালাং। ১৯৬০-এর দশকে সোভিয়েত আক্রমণে সহায়তা করার লক্ষ্যে এটি নির্মাণ করা হয়েছিলো। সুড়ঙ্গটি দেশটির উত্তর ও দক্ষিণাঞ্চলের সঙ্গে যোগাযোগের মূল সংযোগ পথ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar