1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাগেরহাটে দুই পক্ষের সংঘর্ষে আ'লীগ নেতাসহ আহত- ৭ - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

বাগেরহাটে দুই পক্ষের সংঘর্ষে আ’লীগ নেতাসহ আহত- ৭

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ২০৫ জন খবরটি পড়েছেন

মোঃ নাজমুল ইসলাম সবুজ বাগেরহাট প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাগেরহাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আঃ ছালাম হাওলাদারসহ সাতজন আহত হয়েছেন।

রবিবার (২৫ ডিসেম্বর) সকালে বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বাদোখালী এলাকার আঃ আজিজ হাওলাদার ও আঃ ছালাম হাওলাদারের পরিবারের মাঝে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৬ জনকে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে এবং অবস্থা গুরুত্বর হওয়ায় জামাল হাওলাদার নামের এক ব্যক্তি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  

আহতরা হলেন, বিষ্ণুপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আঃ ছালাম হাওলাদার (৫৪), তার ছেলে সাবেক ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম বাবু (২৯), মামুন হাওলাদার (২৪) এবং ছালাম হালাদারের ভাই জামাল হাওলাদার (৪৫)।

আঃ আজিজ হাওলাদারের পক্ষের আহতরা হলেন, আঃ আজিজ হাওলাদার (৪৫), তার ভাই মাজীদ হাওলাদার (৪২) এবং আসাদ হাওলাদার (৩৫)। জামাল হাওলাদার ছাড়া অন্য আহতরা বাগেরহাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে এ ঘটনায় আঃ ছালাম হাওলাদারের মামলায় আঃ আজিজ হাওলাদারের ভাই শহিদ হাওলাদার (৩৮)কে গ্রেফতার করেছে পুলিশ।

ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আঃ ছালাম হাওলাদার বলেন, সকালে সুপারি ক্রয়ের জন্য ৪ লাখ টাকা নিয়ে বাগেরহাটে যাচ্ছিলাম। বাড়ির পশ্চিম পাশের ইটের রাস্তায় পৌছালে আঃ আজিজ হাওলাদার ও তার লোকজন আমাকে গালিগালাজ শুরু করে। কারণ জানতে চাইলে তারা আমার উপর হামলা করে। মাজিদ হাওলাদার আমাকে রামদা দিয়ে কোপ দেয়। এক পর্যায়ে আমার ডাক চিৎকারে আমার দুই ছেলে ও আমার ভাই এগিয়ে আসলে, ওরা তাদেরকেও মারধর করে। আমার ব্যাগ থেকে তিন লক্ষ টাকা নিয়ে যায়। দেড় লক্ষ টাকা ব্যাগের মধ্যে পাই। আমি আমার টাকা ও আমাদের সবাইকে মারধরের বিচার চাই।

এদিকে আঃ ছালাম হাওলাদারের অভিযোগ অস্বীকার করে আঃ আজিজ হাওলাদার বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারি হয়েছে। আমরা তিন ভাই আহত হয়েছি। 

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, মারধরের ঘটনায় আঃ ছালাম হাওলাদার একটি মামলা দায়ের করেছেন। মামলার এজাহারভুক্ত শহিদ হাওলাদার নামের এক আাসামীকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারে পুলিশ কাজ শুরু করেছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar