সিরিয়ার পূর্বাঞ্চলে এক সন্ত্রসী হামলায় তেলক্ষেত্রের ১০ শ্রমিক নিহত হয়েছে। শুক্রবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা’র খবরে একথা বলা হয়।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
প্রতিবেদনে বলা হয়, দেইর ইজোর প্রদেশে শ্রমিক পরিবহনকারী তিনটি বাস লক্ষ্য করে পরিচালিত এই সন্ত্রাসী হামলায় মৃতদের পাশাপাশি, আল-তাইম তেলক্ষেত্রের অপর দু’জন আহত হয়েছে।