1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
আঁধারে হারাই - bdtelegraph24.com
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
পশ্চিম তীর পূর্ণাঙ্গ অবরুদ্ধ করার নির্দেশ দিলেন নেতানিয়াহু সৌদি আরবের কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কুড়িগ্রামে শাবলের আঘাতে চাচিকে হত্যা, আহত ৩ ভারত থেকে আমদানিকৃত ১৩৫ টন চালে বিষাক্ত আফলাটক্সিনের অস্তিত্ব টঙ্গীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ বাবা-মায়ের পর কন্যার মৃ/ত্যু সাজেকে পর্যটক ও নিরাপত্তাবাহিনীর ওপর হামলার নিন্দা পিসিসিপির বাঘারপাড়ায় ৩ খাতে সরকারি উন্নয়ন বরাদ্দ পেল খানপুর গ্রাম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ৫ স্থানে বাইপাস ও ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনা রাঙামাটিতে বাস থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার, আটক ২ জুমার দিন দোয়া কবুলের মুহুর্তে যে দোয়া বেশি বেশি পড়তে হবে

আঁধারে হারাই

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
  • ৩৭৮ জন খবরটি পড়েছেন

বিলাল মাহিনী

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চলো হারিয়ে যাই

অন্ধকারে

যেভাবে হারায় বর্ষ, দিন-ক্ষণ হারায় চেনা-অচেনা মানুষ-জন।

এখানে থেকে কী লাভ!

জরা, ক্ষরা, জীর্ণশীর্ণ ভরা

এ ধরা-

শুধু চায় আর চায়, দেয় না কিছুই।

এখানে হাজতি-কয়েদী

গুমরে মরে

ফাঁসির কাষ্ঠে ঝোলে তাজা প্রাণ

অনেকেই জানে না, কী তার অপরাধ!

এখানে শুধু আঁধার মিথ্যার বেসাতি

হিংসার হলি

দ্বন্দ্ব-সংঘাত ভুরি ভুরি।

এখনে কেউ কারো আহাজারি শোনে না

দেখে না মুমূর্ষু ভুখা

অনাহারি

অলিতে-গলিতে বিবস্ত্র নারী

শিশু বৃদ্ধ বনিতা

ওরা ওপরতলার কুকুর!

চাওয়ার শেষ নেই ওদের,

দেখেও দেখে না অসুস্থ

বিধবারা জাড় জড়িয়ে

মাঘের কাপুনি

পোহাচ্ছে…

এখানে সাম্য, মানবিকতা,

সামাজিক সুবিচারের সলিলসমাধি হয়েছে

বিবেক বোধের সহমরণ

হয়েছে সত্যের সাথে।

এখানে শহুরে ললনার ঢের কদর

টাকায় কাঠের পুতুল মেলে

ওদিকে আমার লাখো বোন

দু বেলা দু মুঠো ভাতের লাগি

নাইট ডিউটি করছে –

গার্মেন্টস, হাসপাতাল, মিল-কলকারখানায়!

এই যে হুট করে

বন্ধ হয়ে যায় মিল-কারখানা

ট্রাফিক প্যাচে পড়ে

কতজন হারায় যান,

বেচারা খেটে খাওয়া মানুষের কী হয়

ভেবেছে কেউ??

এখানে বেঁচে থেকে কী লাভ!

তাই চলো আঁধারে হারাই

যেভাবে হারায় ঢেউ

স্রোতে ভেসে ভেসে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar