1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘারপাড়ার বাকড়ীতে কমরেড অমল সেন’র মৃত্যুবাষির্কী উপলক্ষে প্রস্তুতি সভা - bdtelegraph24.com
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম :
নাসিরনগরের ৬ নারী স্বর্ণের চেইন চুরির অভিযোগে চট্টগ্রাম হাসপাতালে আটক যশোরে পিকআপের ধাক্কায় মা ও শিশুসন্তান নিহত মানিক পশারীকে ‘ভুয়া মুক্তিযোদ্ধা’ দাবি করে তদন্ত চাইলেন এমপি মাসুদ সাঈদী ১ নভেম্বর থেকে সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত শুরু: দৈনিক সর্বোচ্চ সাড়ে ৩ হাজার চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৩ মামলায় শেখ হাসিনাসহ ১১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র, ৩০৩ জনকে অব্যাহতির সুপারিশ ইরানে হামলার পরিকল্পনা সেন্টকমের: অনুমোদনের অপেক্ষায় ট্রাম্প কুরআনের আয়াত থেকে অনুপ্রেরণা: চলন্ত স্কুল বাস থামিয়ে ১৯ শিশুর প্রাণ বাঁচালেন যুবক গোপালগঞ্জে পিকআপ চাপায় বাবা ও মেয়ে নিহত ফরিদপুরে অগ্নিকাণ্ডে ৩ হাজার মণ পাট ভস্মীভূত, ক্ষতি ২ কোটি টাকা

বাঘারপাড়ার বাকড়ীতে কমরেড অমল সেন’র মৃত্যুবাষির্কী উপলক্ষে প্রস্তুতি সভা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩
  • ২৪৩ জন খবরটি পড়েছেন

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরের বাঘারপাড়ার বাকড়ীতে কমরেড অমল সেন’র ২০তম মৃত্যুবাষির্কী উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার বিকেলে অমল সেন স্মৃতিসৌধ চত্বরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন স্মৃতি রক্ষা কমিটির সভাপতি কমরেড ইকবাল কবির জাহিদ।

কমরেড অমল সেন স্মৃতি রক্ষা কমিটি আয়োজিত সভায় উপস্থিত ছিলেন, কমিটির ভারপ্রাপ্ত সম্পাদক বিপুল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, সদস্য তাছলিমুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিথীকা বিশ্বাস, অধ্যাপক রমেশ অধিকারী, দীপক অধিকারী, নবকৃষ্ণ বিশ্বাস, বিনয় বিশ্বাস, ইনছার আলীসহ ১১খানের সর্বস্তরের মানুষ।

কমরেড অমল সেন ১৯১৩সালে নড়াইল জেলার আফরা গ্রামে জমিদার পরিবারে জন্ম গ্রহণ করেন। তেভাগা আন্দোলনের অন্যতম সক্রিয় এ নেতা যশোর-নড়াইল এলাকার কৃষকদের সংগঠিত করেছিলেন। সাম্প্রদায়িকতা ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে অমল সেনের দৃঢ় অবস্থান আজীবন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে তিনি সংগঠকের দায়িত্ব পালন করেন। বিপ্লবী এ নেতা ২০০৩ সালে ঢাকার একটি হাসপাতালে ১৬জানুয়ারি মৃত্যুবরণ করেন। এরপর ১৭জানুয়ারি বাকড়ীতে তঁার মরদেহ সমাহিত করা হয়।

উপজেলার জামদিয়া ইউনিয়নের কমরেড অমল সেনের স্মৃতি বিজড়িত বাকড়ী মাধ্যমিক বিদ্যালয় চত্বরে নেওয়া হয়েছে বিভিন্ন কর্মসূচি।
যার মধ্যে আগামী ১০ জানুয়ারি বাকড়ী থেকে বারভাগ গ্রাম পর্যন্ত র‍্যালী, ১২তারিখে অমল সেনের জীবনীর উপর রচনা প্রতিযোগিতা, ১৩তারিখ চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ১৪তারিখ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের সাইকেল রেস, ১৬তারিখ অমল সেন স্মরণে ফুটবল খেলা, ১৭তারিখ আলোচনা সভা এবং ১৮তারিখ আলোচনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar