1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাগেরহাটের কচুয়ায় পূর্ব শত্রুতার জেরে কৃষক কে কুপিয়ে খুন - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

বাগেরহাটের কচুয়ায় পূর্ব শত্রুতার জেরে কৃষক কে কুপিয়ে খুন

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩
  • ২১০ জন খবরটি পড়েছেন

মোঃ নাজমুল ইসলাম সবুজ বাগেরহাট প্রতিনিধি

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাগেরহাটের কচুয়ায় পূর্ব শত্রুতার জেরে মো. মোজাহার মোল্লা (৫৫) নামের এক কৃষক কে কুপিয়ে খুন করেছে প্রতিপক্ষের লোকজন।

শনিবার (০৭ জানুয়ারী) সকালে কচুয়া উপজেলার গজালিয়া ইউনিয়নের আলিপুর গ্রামে ওই কৃষকের বাড়িতে ঢুকে তাকে কুপিয়ে খুন করে হামলাকারীরা। এ সময় মোজাহারের ৭ স্বজনও আহত হয়েছেন।

মোজাহার মোল্লা আলিপুর গ্রামের প্রয়াত জোনাব আলী মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা বলছেন, জমিজমা ও আধিপত্য বিস্তারসহ বিভিন্ন বিষয় নিয়ে একই এলাকার হা‌ফিজুর রহমান মোল্লা ও লুৎফার শেখ গোষ্ঠীর লোকজনের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে।

বাগেরহাট জেলা পুলিশের গণমাধ্যম শাখার সমন্বয়কারী পরিদর্শক এস এম আশরাফুল আলম বলেন, প্রতিপক্ষের লোকজন মোজাহার মোল্লাকে ধারালো অস্ত্র দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করে। বেলা সাড়ে ১০টার দিকে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোজাহারকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে কচুয়া থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে বলেও জানান আশরাফুল আলম।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar