1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নিয়ন্ত্রণ হারিয়ে ঘরে ট্রাক, প্রাণ গেল ঘুমন্ত শিশুর - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

নিয়ন্ত্রণ হারিয়ে ঘরে ট্রাক, প্রাণ গেল ঘুমন্ত শিশুর

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩
  • ২৫৩ জন খবরটি পড়েছেন

এ আর রাকিবুল হাসান, বিশেষ প্রতিনিধি কুড়িগ্রাম :

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কুড়িগ্রাম সদর উপজেলায় গাছ বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ঘরে ঢুকে গেলে মুসা মিয়া (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

রোববার (৮ জানুয়ারি) রাত ১০টার দিকে সদরের যাত্রাপুর ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে। নিহত শিশু সদরের যাত্রাপুর ইউনিয়নের নেওয়ানী পাড়া এলাকার শফিকুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, গাছ বোঝাই একটি ট্রাক সদরের পাঁচগাছী ইউনিয়ন থেকে কুড়িগ্রাম যাওয়ার পথে যাত্রাপুর ইউনিয়ন পরিষদের সামনে নিয়ন্ত্রণ হাড়িয়ে রাস্তা থেকে একটি ঘরের ওপর উঠে যায়। ওই ঘরেই ঘুমাচ্ছিলেন মুসা। পরে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

সদরের যাত্রাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল গফুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একটি গাছ বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ইউনিয়ন পরিষদের সামনে একটি ঘরের ভেতর ঢুকে যায়। এতে ঘটনাস্থলে থাকা এক শিশুর মৃত্যু হয়। ওই বাড়ির লোকজন বাইরে ছিল। না হলে হতাহতের ঘটনা আরও বাড়ত।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহারিয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করছেন। তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar