1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
গোপালগঞ্জে তুচ্ছ ঘটনায় কৃষক খুন - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

গোপালগঞ্জে তুচ্ছ ঘটনায় কৃষক খুন

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩
  • ১৯৯ জন খবরটি পড়েছেন

কাশিয়ানী প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গোপালগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত কৃষক নিত্যানন্দ বল ওরফে নিতাই বল (৪৫) মারা গেছেন।

বুধবার (১১ জানুয়ারি) বিকেলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিতাই বল গোপালগঞ্জ জেরার কোটালীপাড়া উপজেলার পীড়ারবাড়ি পূর্বপাড়া গ্রামের জিতেন্দ্র নাথ বলের ছেলে।

কোটালীপাড়া উপজেলার ভাঙ্গারহাট পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. ওমর শরীফ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গতকাল দুপুরে পীড়ারবাড়ি বিলে জমির আগাছা পরিষ্কার করে কচুরিপানা দিয়ে জমির সীমানায় আইল দেন নিতাই বল। এসময় পার্শ্ববর্তী জমির মালিক ব্রজেন মিন্ত্রীর ছেলে বিনয় মিন্ত্রী আইল ঠেলে নিতাই বলের জমির মধ্যে ঢুকিয়ে দেয়।’

তিনি বলেন, ‘এ নিয়ে দু’জনের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে বিনয় মিন্ত্রী ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে পিটিয়ে নিতাই বলকে আহত করে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ বিকেলে তিনি মার যান।’

ওমর শরীফ আরো বলেন, ‘এ ঘটনায় কোটালীপাড়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar