1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ব্রিটিশ এয়ারওয়েজে ইউনিফর্মে হিজাব অন্তর্ভুক্ত - bdtelegraph24.com
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ গড়ার নির্দেশনা তারেক রহমানের সাংবাদিক আলিফ ফকির হত্যা মামলায় আরো একজন গ্রেপ্তার বাগেরহাটের মোল্লাহাটে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু মাগুরার শালিখায় চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, লোককথায় আজও অমর বেনাপোলে বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা দাবি, নিরাপত্তাহীনতায় প্রবাসফেরত ব্যবসায়ী প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহী বিভাগীয় কমিশনার, ভারপ্রাপ্ত দায়িত্বে রেজাউল আলম সরকার রাঙামাটি সদর জোনের উদ্যোগে যানবাহন মেরামত প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন ১৭ যুবক নবীনগরে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু অভয়নগরে শারদীয় দুর্গোৎসবে লোকশিল্প ও ঐতিহ্যের থিম ধারাবর্ত বিইউপিতে আন্তর্জাতিক মডেল জাতিসংঘ সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

ব্রিটিশ এয়ারওয়েজে ইউনিফর্মে হিজাব অন্তর্ভুক্ত

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩
  • ২৯৮ জন খবরটি পড়েছেন

প্রায় দুই দশক পর প্রথমবারের মতো বিমানকর্মীদের জন্য নতুন ইউনিফর্ম চালু করেছে ব্রিটিশ এয়ারওয়েজ। এতে নারী বিমানকর্মীদের ইউনিফর্মের মধ্যে হিজাবও অন্তর্ভুক্ত করা হয়। আলজাজিরা ও আরব নিউজ

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ব্রিটিশ ফ্যাশন ডিজাইনার ও দর্জি ওজওয়াল্ড বোয়াটেংয়ের তৈরি ইউনিফর্মে পুরুষ কর্মীদের জন্য রয়েছে থ্রিপিস স্যুট এবং নারী কর্মীদের জন্য হিজাবের পাশাপাশি রয়েছে জাম্পস্যুট, টিউনিক, স্কার্ট ও ট্রাউজার। এই বছরের স্প্রিং থেকে এয়ারলাইনসের প্রকৌশলী, কেবিন ক্রু, পাইলটসহ সংশ্লিষ্ট ৩০ হাজার কর্মকর্তা এসব পোশাক পরা শুরু করবেন।

ব্রিটিশ এয়ারওয়েজের প্রধান নির্বাহী কর্মকর্তা শন ডয়েল বলেন, ‘ইউনিফর্ম আমাদের ব্র্যান্ডকে নান্দনিকভাবে উপস্থাপন করে। তা আমাদেরকে ভবিষ্যতের দিকে নিয়ে যাবে এবং আধুনিক ব্রিটেনের সেরা প্রতিনিধিত্ব করবে। গ্রাহকদের সর্বোচ্চ মানের ব্রিটিশ পরিষেবা সরবরাহে তা আমাদেরকে সাহায্য করবে।

২০১৮ সাল থেকে ব্রিটিশ এয়ারলাইনসকর্মীদের ইউনিফর্ম তৈরির কাজ করছেন ওজওয়াল্ড বোয়াটেং। দীর্ঘ সময় ধরে তিনি বিমানবন্দরের বিভিন্ন কাজ পর্যবেক্ষণ করেন এবং পোশাকের আড়ম্বরতা বজায় রেখে প্রতিটি কাজের জন্য ইউনিফর্মে কিভাবে কাজ করতে হবে তা বোঝার চেষ্টা করেন।

তিনি আরো বলেন, ‘ইউনিফর্ম তৈরির ক্ষেত্রে আমার অন্যতম উদ্দেশ্য ছিল এমন কিছু করা যা বিমান সংস্থার সহকর্মীদের সাথে কথা বলবে, এমন কিছু করা, যা তাদের অনুপ্রেরণা জোগাবে ও ক্ষমতাবান করবে। যা পরে তারা সগর্বে তাদের দায়িত্ব পালনে উৎসাহিত হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তাদের মধ্যে এই অনুভূতি তৈরি করা যে সবাই তাদেরকে দেখছে এবং তাদের কথা শুনছে।

জানা যায়, এয়ারলাইনসের কর্মকর্তা-কর্মচারীরা নতুন ইউনিফর্ম পরা শুরু করলে পুরনো পোশাকগুলো দাতব্য প্রতিষ্ঠানে দান করা হবে। কিংবা খেলনা, ট্যাবলেট হোল্ডার এবং অন্যান্য আইটেম তৈরির কাজে পুনর্ব্যবহার করা হবে। আমাদের সময়ডটকম

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar