বাঘারপাড়া প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোর জেলা আওয়ামীলীগের সুযোগ্য সদস্য, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও রুয়েটের সাবেক ছাত্রলীগনেতা আরশাদ পারভেজ আজ সন্ধ্যায় বাঘারপাড়া উপজেলার দরাজহাট ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ করেন।
এসময় আরশাদ পারভেজ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের লক্ষ্যে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে অত্র এলাকার তৃণমূল নেতাকর্মীদের প্রতি আহ্বান করেন। আরোও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের প্রবীণ নেতা জনাব লুৎফর রহমান মোল্যা, জেলা আওয়ামী মৎস্যজীবীলীগের সম্পাদক জনাব সেলিম রেজা বাদশাহ, উপজেলা মৎস্যজীবীলীগের যুগ্ম সম্পাদক জনাব অশোক সাহা, উপজেলা যুবলীগ নেতা জনাব স্বপন বসু, দরাজহাট ইউনিয়ন মৎস্যজীবীলীগের সভাপতি এনামুল মোল্লা-সহ আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন নেতৃবৃন্দ।