1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে মটর সাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

শ্যামনগরে মটর সাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩
  • ১৯৮ জন খবরটি পড়েছেন

শ্যামনগর (সাতক্ষীলা) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সাতক্ষীরার শ্যামনগরে বেপরোয়া গতির মটর সাইকেলের ধাক্কায় মুনসুর সানা (৬৫)নামের এক ব্যবসায়ী নিহত হয়েছে। শনিবার বেলা সাড়ে পাঁচটার দিকে শ্যামনগর উপজেলার নওয়াবেঁকী চৌরাস্তায় ঘটনাটি ঘটে।

নিহত মুনসুর সানা আটুলিয়া ইউনিয়নের নওয়াবেঁকী গ্রামের মৃত মজু সানার ছেলে।

নিহতের নাতি ইমরান হোসেন জানায় নওয়াবেঁকী চৌরাস্তায় ব্যাটারীসহ ইজি বাইকের সরঞ্জামাদীর ব্যবসা রয়েছে মুনসুর সানার।

শনিবার বিকালে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে চৌরাস্তার দিকে হেঁটে যাওয়ার সময় বেপরোয়া গতিতে আসা মটর সাইকেলের ধাক্কায় তিনি রাস্তায় পড়ে যান। এসময় স্থানীয়রা উদ্ধার করে প্রথমে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজে স্থানাস্তর করলেও পথিমধ্যে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান একই এলাকার আব্দুস সবুর ঢালীর ছেলে ১৫ বছর বয়সী সজিব তার অপর এক বন্ধুর সাথে পাল্লা দিয়ে মটর সাইকেল চালাচ্ছিল। দুর্ঘটনার পর সে ব্যবহৃত মটর সাইকেল ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। নানার মৃত্যুর ঘটনায় মটর সাইকেল চালক তরুনের বিরুদ্ধে তারা আইনগত ব্যবস্থা নেবেন বলে তিনি নিশ্চিত করেন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ নুরুল ইসলাম বাদল জানান নিহতের পরিবার দুর্ঘটনার বিষয়ে পুলিশের কাছে অদ্যবধি কোন অভিযোগ করেনি। তারা মামলা করতে চাইলে নিহতের পরিবারকে আইনগত সহায়তা দেয়া হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar