1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
প্রতিবন্ধি নারীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

প্রতিবন্ধি নারীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩
  • ২৬৮ জন খবরটি পড়েছেন

শ্যামনগর প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত দুটোর দিকে প্রধান শিক্ষককে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মলেঙ্গা গ্রামের আত্মীয়ের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত হলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মানিকখালি গ্রামের মৃত আব্দুস ছাদেম গাজীর ছেলে পূর্ব রমজাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সবুর (৫০)।

শ্যামনগর থানাধীন রমজাননগর ইউনিয়নের একটি গ্রামের এক যুবক জানান, তার বড় বোনের দ্বিতীয় শ্রেণীর পড়ুয়া ছেলেকে প্রতিদিন পূর্ব রমজাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে যেতো তারই বুদ্ধি প্রতিবন্ধি বোন(৩১)। ওই বুদ্ধিপ্রতিবন্ধি বোনকে খাবার ও টাকার প্রলোভন দেখিয়ে কেউ বাড়িতে না থাকার সূযোগে গত বছরের ১৩ অক্টোবর সকাল ৮টার দিকে বোনকে ধর্ষণ করে। বিষয়টি কাউকে বললে জীবননাশের হুমকি দিয়ে যায়। এমনকি ওই শিক্ষক বোনকে ফোন নং দিয়ে বলে বাড়িতে কেউ না থাকলে তাকে কল দিতে। একপর্যায়ে কয়েকমাস ধরে স্কুলের মধ্যে একটি ঘরে কয়েকবার ধর্ষণ করে প্রধান শিক্ষক আব্দুস সবুর। গত ১২ জানুয়ারি বাড়িতে এসে ধর্ষণের চেষ্টাকালে জানাজানি হলে আব্দুস সবুর পালিয়ে যায়। ডাক্তারের কাছে নিয়ে তার বোন তিন মাসের অন্তঃস্বত্বা বলে জানা যায়।

এ নিয়ে শুক্রবার থানায় অভিযোগ দেওয়ার পর রাতেই তাকে কালিগঞ্জ থানাধীন মলেঙ্গা গ্রামের তার ভায়রা ভাই মোহাম্মদ আলী ওরফে খোকনের বাড়ি থেকে গ্রেপ্তার করে।

তবে শনিবার বিকেলে আদালত চত্বরে গ্রেপ্তারকৃত আব্দুস সবুর জানান, এলাকার দলাদলিতে তার চাচাত ভাই হুমায়ুন কবিরের পরিকল্পনায় তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম বাদল জানান, শিক্ষকের নাম উল্লে­খ করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ২০০০ সালের সংশোধিত ২০০৩ এর ৯(১) ধারায় শুক্রবার রাতে মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতকে শনিবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এছাড়া ভিকটিমকে সাতক্ষীরা সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষা শেষে বিচারক হাকিম বণ্যা খাতুনের কাছে ২২ ধারা ও ১৬৪ ধারায় জবানবন্ধি শেষে বাবার জিম্মায় দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar