একাত্তরের মানবতাবিরোধী অপরাধ মামলায় ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় মোখলেসুর রহমান মুকুলসহ ছয়জনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
সোমবার (২৩ জানুয়ারি) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি শাহিনুর ইসলামসহ তিন বিচারকের আদালত এ রায় দেয়।
মামলার আসামিরা হলেন- মো. মোখলেসুর রহমান মুকুল, মো. সাইদুল রহমান রতন, শামসুল হক ফকির, নুরুল হক ফকির, মো. সুলতান মাহমুদ ফকির এবং নাকিব হোসেন আদিল সরকার। এদের সবাই বর্তমানে পলাতক রয়েছেন।
২০১৭ সালের ২৬ জানুয়ারি মামলার তদন্ত শুরু করে ২০১৭ সালের ৩১ ডিসেম্বর আসামিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়। চার্জ গঠনের সময় আসামির সংখ্যা ছিল ৯ জন।
২০১৯ সালের ১৮ ফেব্রুয়ারি সাক্ষ্যগ্রহণ শুরু হয়ে শেষ হয় ২০২০ সালের ৫ জানুয়ারি। মোট সাক্ষ্য দেন ১৯ জন। ২০২২ সালের ৫ ডিসেম্বর মামলাটির যুক্তিতর্ক শেষ হলে মামলাটি যে কোনোদিন রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়েছিল। আমাদের সময়ডটকম