1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ফুলবাড়ীতে সাংবাদিককে লাঞ্ছিত করায় সাংবাদিক নেতৃবৃন্দের নিন্দা - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

ফুলবাড়ীতে সাংবাদিককে লাঞ্ছিত করায় সাংবাদিক নেতৃবৃন্দের নিন্দা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
  • ২১৫ জন খবরটি পড়েছেন

এ আর রাকিবুল হাসান, কুড়িগ্রাম প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কুড়িগ্রামের ফুলবাড়ীতে কাবিখা- কাবিটা প্রকল্পের অনিয়মের খবর প্রকাশ করায় সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করেছেন ফুলবাড়ী উপজেলার সাংবাদিক নেতৃবৃন্দ।

২৪ জানুয়ারি মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাংবাদিককে লাঞ্ছিত করার তীব্র নিন্দা জ্ঞাপন করেন সাংবাদিক নেতৃবৃন্দ।

এ সময় সিনিয়র সাংবাদিক আব্দুল আজিজ মজনু, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক মিলন, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বেলাল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহবুব হোসেন সরকার লিটু, সাধারণ সম্পাদক জাকারিয়া মিঞা, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বক্তব্য রাখেন।

সিনিয়র সাংবাদিক আব্দুল আজিজ মজনু বলেন, উপজেলায় চলমান কাবিখা-কাবিটা প্রকল্পের অনিয়মের খবর প্রকাশিত হয়েছে। খবর প্রকাশের জেরে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের ইউপি সদস্য আমানুর রহমান রতন ও তার সন্ত্রাসী বাহিনী কর্তৃক দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট সাংবাদিক মাহবুব হোসেন সরকারের উপর ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছে। আমরা এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাচ্ছি।

ফুলবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বেলাল বলেন, হতদরিদ্র মানুষের বরাদ্দ নয়ছয়ের খবর প্রকাশ করায় সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছি। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় সভায়। অন্যথায় আগামীতে বৃহত্তর আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানান সাংবাদিক নেতৃবৃন্দ। উক্ত সভায় ফুলবাড়ী প্রেসক্লাব, উপজেলা প্রেসক্লাব ও ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত রবিবার সন্ধ্যায় পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে উপজেলার খড়িবাড়ি বাজারে আমানুর রহমান রতনের নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী সাংবাদিক মাহবুব হোসেনের ওপর হামলা চালিয়ে তাকে লাঞ্ছিত করে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar