1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যশোরে মিম নামে এক মাদরাসা ছাত্রীর রহস্যজনক মৃত্যু - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

যশোরে মিম নামে এক মাদরাসা ছাত্রীর রহস্যজনক মৃত্যু

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২২৩ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

যশোর প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চিকিৎসকের অবহেলায় যশোরে মিম (১১) নামে একজন  শিশু মাদরাসা ছাত্রীর মৃত্যু হয়েছে। আজ বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে যশোর জেনারেল হাসপাতালের গেটে অসীম ডায়াগনস্টিক সেন্টার (ক্লিনিকে) এই ঘটনা ঘটে। নিহতের মরদেহ এখন যশোর জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।

নিহত মাদরাসা ছাত্রী শিশু মিম শহরের চাচড়া মধ্যপাড়ার রবিউল ইসলামের মেয়ে।

শিশু মিমের মা ববিতা বেগম ও বাবা রবিউল অভিযোগ করে জানায়, মিমের গলায় টনসিল হয়েছিলো। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় যশোর সদর হাসপাতাল গেটের সামনে অবস্থিত অসীম ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করি।

রাতেই ওই ক্লিনিকে ডাঃ তপঙ্কর বিশ্বাস মিমের অপারেশন করেন। সকালে আমার মেয়ে ওই ক্লিনিকে মারা যায়। পরে মরদেহ ক্লিনিকের লোকজন যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের সামনে রেখে পালিয়ে যায়। আমরা দেখতে না পেয়ে মিমকে আবার জেনারেল হাসপাতালে ভর্তি করি। ডাক্তার দেখেই মৃত ঘোষণা করেন।  

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার এম আব্দুর রশিদ বলেন মৃত অবস্থায় এখানে আনা হয়েছিলো।

এ ঘটনায় কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক তদন্ত শফিকুল আলম চৌধুরী জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে।

অসীম ডায়াগনস্টিক সেন্টারের মালিক অসীম কুমার  জানতে চাইলে বলেন, এটা খুবই দুঃখজনক ঘটনা কি কারণে মারা গেছে বলতে পারবো না এটা ডাক্তারই জানেন।

শিশু মিমের অপারেশনকারি ডাক্তার তপঙ্কর বিশ্বাস বলেন, টনসিল অপারেশন কখনো ভুল হবার বিষয় না কাল রাতে সফলভাবে অপারেশনের পরে রোগীকে ভালো অবস্থায় রেখে আসি। তবে কি কারণে তার মৃত্যু হয়েছে জানি না।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar