1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
স্কুল পড়ুয়া ছাত্রকে শ্বাস‌রোধে হত‌্যা,৫ ছাত্র আটক     - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

স্কুল পড়ুয়া ছাত্রকে শ্বাস‌রোধে হত‌্যা,৫ ছাত্র আটক    

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৮০ জন খবরটি পড়েছেন

ডুমুরিয়া প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

খুলনা জেলার ডুমু‌রিয়া উপজেলার গুটু‌দিয়া এসিজিবি  মাধ‌্যমিক বিদ‌্যাল‌য়ের ৭ম শ্রেণির ছাত্র নিরব মন্ডল‌(১২)কে শ্বাস‌রোধ ক‌রে হত‌্যা করা হ‌য়ে‌ছে।
 বৃহস্প‌তিবার গভীর রাতে তার মরদেহ স্কু‌লের এক‌টি কক্ষ থে‌কে উদ্ধার ক‌রে পু‌লিশ।
 নিহত নিরব গুটু‌দিয়া গ্রা‌মের শেখর মন্ড‌লের ছে‌লে

স্থানীয়রা এবং পু‌লিশ সূ‌ত্রে জানা যায়, প্রতি‌দি‌নের ন‌্যায় বৃহস্পতিবার বা‌ড়ির পা‌শে স্কুলে যায় নিরব। নি‌র্দিষ্ট সম‌য়ে বা‌ড়ি না ফেরায় তাকে খোঁজাখু‌ঁজি ক‌রে তার পরিবারের লোকজন। একপর্যায়ে বি‌কেল সা‌ড়ে ৪টার দি‌কে নির‌বের পিতা শেখ‌রের কা‌ছে মোবাইল ফোন ক‌রে ৩০ লাখ টাক‌া মু‌ক্তিপণ দা‌বি ক‌রা হয়। ঘটনাটি থানা পুলিশকে জানান শেখর মন্ডল।

খবর পেয়ে পুলিশ নিরব কে উদ্ধার অভিযান শুরু করে। পুলিশ রাত ১ টার দিকে গুটুদিয়া মাধ্যমিক  বিদ্যালয়ের একটি কক্ষ থেকে নিরব এর লাশ উদ্ধার করে।

এরপর ঘটনার সাথে জড়িত সন্দেহে ওই স্কুলের ৯ম শ্রেনির শিক্ষার্থী গুটুদিয়া গ্রামের মৃত সৈয়েদ আলী মোল্যার ছেলে সোহেল মোল্যা(১৫),পংকজ মন্ডলের ছেলে পিতু মন্ডল(১৫),প্রকাশ রায় এর ছেলে হিরক রায়(১৫),৬ষ্ঠ শ্রেনির ছাত্র ক্ষিতিশ রায় এর ছেলে দিপু রায়(১২),১০ম শ্রেণির ছাত্র উপজেলার তেলিগাতি গ্রামের অনিমেশ কবিরাজের ছেলে পিয়াল মন্ডল(১৬) কে আটক করেছে পুলিশ ।     
ডুমু‌রিয়া থানার ওসি সেখ ক‌নি মিয়া ঘটনার জানান, শিশু‌টির মরদেহ উদ্ধার ক‌রে থানায় আনা হ‌য়ে‌ছে। এ ঘটনায় স‌ন্দেহভাজন ৫ জন ছাত্র কে গ্রেফতার করা হ‌য়ে‌ছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar