1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কবিতা লিখবো না আর… - bdtelegraph24.com
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
পশ্চিম তীর পূর্ণাঙ্গ অবরুদ্ধ করার নির্দেশ দিলেন নেতানিয়াহু সৌদি আরবের কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কুড়িগ্রামে শাবলের আঘাতে চাচিকে হত্যা, আহত ৩ ভারত থেকে আমদানিকৃত ১৩৫ টন চালে বিষাক্ত আফলাটক্সিনের অস্তিত্ব টঙ্গীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ বাবা-মায়ের পর কন্যার মৃ/ত্যু সাজেকে পর্যটক ও নিরাপত্তাবাহিনীর ওপর হামলার নিন্দা পিসিসিপির বাঘারপাড়ায় ৩ খাতে সরকারি উন্নয়ন বরাদ্দ পেল খানপুর গ্রাম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ৫ স্থানে বাইপাস ও ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনা রাঙামাটিতে বাস থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার, আটক ২ জুমার দিন দোয়া কবুলের মুহুর্তে যে দোয়া বেশি বেশি পড়তে হবে

কবিতা লিখবো না আর…

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪০৪ জন খবরটি পড়েছেন

বিলাল মাহিনী 

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কবিতা লিখে লাভ কী?

কে পড়ে কার কবিতা? 

এখন কবিতারাও কবিতা পড়ে না।

পড়ায় মহল্লায় কবি

হাটে ঘাটে মাঠে কবি

নষ্ট নীড় থেকে ক্যাসিনো বারে কবি।

কবিতারা অসহায়,

অস্থির অবাঞ্ছিত অবহেলিত। 

কবিতায় দালালি, দলাদলি 

কবিতায় হিংসা-দ্বেষ,

কবিতায় মিথ্যে প্রশংসার ঝুলি

কবিতায় প্রতারণার বুলি।

কবিতায় প্রেম নেই, ভালোবাসা নেই 

মায়া মমতা নেই 

দেশ মাটি ভাষা সংস্কৃতি নেই। 

কবিতা ভাটির টান হারিয়েছে 

ভর করেছে অবাঙালি কালচার 

তো কবিতা লিখতে হবে কেনো?

কবিতারা আবার কবিতা হয়ে ফিরে আসুক এই বাংলায়-

ফিঙে শালিক হয়ে, পলিমাটি হয়ে

সালাম জব্বার মতিউর মহিউদ্দিন জাহাঙ্গীর হয়ে, 

কবিতা ফিরে পাক তার নিজস্ব ঢঙ,

স্বাধীনতা, গণতন্ত্র। 

কবিতা কথা বলুক মুক্তির 

কবিতা ঝড় তুলুক মঞ্চে 

কবিতা ফিরে যাক গঞ্জে 

কবিতা কথা বলুক যুক্তির।

তবেই কবিতা লিখবো

তবেই কবিতা শিখবো।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar