1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
হরিণের মাথা ও শিকারের সরঞ্জামসহ সুন্দরবন থেকে ২ শিকারী আটক - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

হরিণের মাথা ও শিকারের সরঞ্জামসহ সুন্দরবন থেকে ২ শিকারী আটক

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৪৪ জন খবরটি পড়েছেন

মোঃ নাজমুল ইসলাম সবুজ বাগেরহাট প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পূর্ব সুন্দরবন থেকে দুই হরিণ শিকারীকে আটক করেছে বনরক্ষীরা। শুক্রবার রাত ১১টার দিকে শরণখোলা রেঞ্জের সুপতি স্টেশনের সরাভাঙা এলাকা থেকে তাদের আটক করা হয়। শিকারীদের কাছ থেকে উদ্ধার করা হয় হরিণের মাথা ও হরিণ শিকারের বেশকিছু সরঞ্জাম। দলের অন্য দুই সদস্য পালিয়ে যায় বলে জানায় বনবিভাগ।

আটক শিকারীরা হলেন বরগুনার পাথরঘাটা উপজেলার খাসতারক-কাকচিরা গ্রামের রুস্তম হাওলাদারের ছেলে এমাদুল হাওলাদার (৩৮) এবং একই উপজেলার দক্ষিণ চরদুয়ানি গ্রামের মৃত আলতাফ হাওলাদারের ছেলে মোস্তফা হাওলাদার (৪৫)। পালিয়ে যাওয়া দুজন হলেন জাকির হোসেন ও ইউনুচ মিয়া। এদের বিরুদ্ধে বন আইনে মামলা হয়েছে।

আটক দুজনকে শনিবার দুপুরে বাগেরহাট আদালতে চালান করেছে বনবিভাগ।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শামসুল আরেফিন জানান, রেঞ্জের সুপতি স্টেশনের সরাভাঙা এলাকার বনে গাছের মাথায় মাচা ঘর তৈরী করে সেখানে আস্তানা গড়ে হরিণ শিকার করছে একদল শিকারী। গোপন সংবাদের ভিত্তিতে এই তথ্য জানতে পেরে পাথরঘাটার জ্ঞানপাড়া ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলমের নেতৃত্বে শুক্রবার রাত ১১টার দিকে অভিযান চালায় বনরক্ষীরা। এসময় দুজনকে আটক করা হয়। আস্তানা থেকে উদ্ধার করা হয় একটি হরিণের মাথা, একটি চাকু, একটি দা ও ১৫০ ফুট হরিণ শিকারের নাইলনের দঁড়ির ফাঁদ।

এসিএফ শামসুল আরেফিন জানান, অভিযানের আগেই জাকির ও ইউনুচ নামে দলের অন্য দুই সদস্য হরিণের মাংস নিয়ে ট্রলার চালিয়ে চলে যায়। এদেরকে আটকের চেষ্টা চলছে। শিকারীদের তৎপরতা বন্ধে টহল জোরদার করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar