যশোরের বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়িয়া ইউনিয়নে যুবলীগের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের আহ্বায়ক রাজীব রায়। সোমবার বিকেলে উপজেলার নারিকেলবাড়িয়া ডিগ্রি কলেজ মিলনায়তনে নারিকেলবাড়িয়া ইউনিয়ন যুবলীগের উদ্যোগে এ কম্বল বিতরণ করা হয়।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
এতে বিশেষ অতিথি ছিলেন বাঘারপাড়া উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান লিটন ও পৌর কাউন্সিলর ফয়সাল আহমেদ, বিএম মাসুদ রানা,তরিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারিকেলবাড়িয়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক গিয়াস উদ্দিন হীরা।
এসময় আরও উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য তরিকুল ইসলাম, বর্তমান ইউপি সদস্য হাফিজুর রহমান, পলক অধিকারি, ফারুক হোসেনসহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে শীতীর্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়।