1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
প্রাইভেটকারের বডি থেকে ৬০টি সোনার বার উদ্ধার - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

প্রাইভেটকারের বডি থেকে ৬০টি সোনার বার উদ্ধার

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৯৭ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

যশোরে প্রাইভেটকারের বডি থেকে প্রায় ৯ কেজি ওজনের ৬০টি সোনার বার উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) যশোরের ৪৯ বিজিবি ও খুলনার ২১ বিজিবি যৌথ অভিযান চালিয়ে প্রাইভেটকারসহ এই সোনা জব্দ করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জব্দ করা সোনার মূল্য ৮ কোটি ৯৭ লাখ ৪০ হাজার টাকা। এ নিয়ে খুলনা সেক্টরের দুই ব্যাটালিয়ন এক বছরে ৪৫টি অভিযানে ১৬৩ কেজি সোনা জব্দ করেছে। এই সোনার বাজার মূল্য প্রায় ১৪০ কোটি ৬৮ লাখ টাকা। মঙ্গলবার রাতে ৪৯ বিজিবি ক্যাম্পে সংবাদ সম্মেলনে অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী এসব তথ্য জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে খুলনা সেক্টরের ২১ বিজিবি ও ৪৯ বিজিবি জানতে পারে সোনার একটি বড় চালান ভারতে পাচার হতে যাচ্ছে। ঢাকা থেকে প্রাইভেটকারে (ঢাকা মেট্রো-গ-৩৫-৯৫৭৭) দুইজনে এই চালান নিয়ে খুলনা হয়ে যশোর দিয়ে বেনাপোল অভিমুখে যাচ্ছে।

এই তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকালে ২১ বিজিবি খুলনা থেকে তাদের অনুসরণ করলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে দ্রুত গতিতে যশোর পার হওয়ার চেষ্টা করে। এ সময় ৪৯ বিজিবিও তাদের আটকে অভিযান চালিয়ে থামার নির্দেশ দিলে কারটি রাজারহাট এলাকা দিয়ে পালিয়ে যায়। কিছু দূর যেতেই সেটি দুর্ঘটনায় পতিত হলে চালক ও অপর যাত্রী পালিয়ে যেতে সক্ষম হয়।

পরে প্রাইভেটকারে বিশেষ কায়দায় লোকানো ৬০টি সোনার বার উদ্ধার ও জব্দ করে বিজিবি। জব্দ সোনার ওজন ৮ কেজি ৯৭৪ গ্রাম। বাজার মূল্য ৮ কোটি ৯৭ লাখ ৪০ হাজার টাকা। প্রাইভেটকারটির মূল্য ২০ লাখ টাকা বলে জানিয়েছেন ৪৯ বিজিবির অধিনায়ক। সূত্র-স্বা,আলো

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar