1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে ট্রেন ও ট্রাকের সংর্ঘষ; ১ঘন্টা ট্রেন চলাচল বন্ধ - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

অভয়নগরে ট্রেন ও ট্রাকের সংর্ঘষ; ১ঘন্টা ট্রেন চলাচল বন্ধ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৮৫ জন খবরটি পড়েছেন

অভয়নগর (যশোর) প্রতিনিধি
অভয়নগরে ট্রেন ও ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন একজন পথযাত্রী। তাকে উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার পরিচয় এখনো জানা যায়নি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় উপজেলার ভাঙ্গাগেট নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নওয়াপাড়া রেলওয়ের স্টেশন মাস্টার মো. মাসুদ রানা।

স্থানীয়রা জানিয়েছেন, খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন ও মহাসড়কে চলাচলকারী একটি ট্রাকের (ঢাকা- মেট্রো ট ১৪-৮১৯৩ ) সংঘর্ষ হয়। সংঘর্ষের পর রেলওয়ের গেটম্যান ও ট্রাক চালক পালিয়ে যায়। রেলওয়ের গেটম্যান আশিষ কুমারের অবহেলায় এই দূর্ঘটনা ঘটেছে বলে অনেকে ধারণা করছেন। দূর্ঘটনায় একজন পথযাত্রী গুরুতর আহত হন। আহত পথযাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দূর্ঘটনার পর এই রুটে ট্রেন চলাচল প্রায় ১ঘন্টা বন্ধ থাকে।

নওয়াপাড়া রেলওয়ের স্টেশন মাস্টার মো. মাসুদ রানা বলেন, খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি যশোর থেকে ছেড়ে আসে। বেলা সাড়ে ১১টায় উপজেলার মশরহাটি ভাঙ্গাগেট রেল ক্রসিং নামক স্থানে পৌঁছালে যশোর খুলনা মহাসড়কে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। অভিযোগ ওঠা রেলওয়ের গেটম্যান আশিষ কুমারের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি হামিদ উদ্দীন আহম্মেদ জানান, ট্রেন ও ট্রাকের সংর্ঘষের ঘটনায় ওই স্থানে আমাদের টিম কাজ করছে। আপাতত সড়ক থেকে ট্রাকটিকে সরিয়ে যানবহন চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar