1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পুলিশের উপর হামলা করে আসামী কে ছিনিয়ে নিল সহযোগীরা - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

পুলিশের উপর হামলা করে আসামী কে ছিনিয়ে নিল সহযোগীরা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৯৯ জন খবরটি পড়েছেন
MD Nazmul Islam

মোঃ নাজমুল ইসলাম সবুজ বাগেরহাট প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাগেরহাটের শরণখোলায় পুলিশের উপর হামলা চালিয়ে ইলিয়াস শিকাদর নামের এক মাদক কারবারিকে ছিনিয়ে নিয়েছে তার সহযোগীরা। এ সময় দুই পুলিশ আহত হন। তাদের শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে বাগেরহাটের শরনখোলা উপজেলার পশ্চিম খোন্তাকাটা গ্রামে। ইলিয়াস ওই গ্রামের মৃত আঃ রশিদ শিকদারের ছেলে।

শরণখোলা থানার অফিসার ইন চার্জ মোঃ ইকরাম হোসেন জানান, গোপন সুত্রে মাদকের আখড়ার খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। মাদক কারবারি ইলিসকে সেই আখড়া থেকে মাদকসহ আটক করতে সক্ষম হন তারা। এসময় গাছের সাথে মাদকের আখড়া হিসেবে তৈরী করা টং ঘরটিও ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়। এ ঘটনার একপর্যায়ে মাদক কারবারের সহযোগী ১০/১২ জন নারী-পুরুষ এসে লাঠিসোটা নিয়ে পুলিশের উপর হামলা চালিয়ে মাদকসহ ইলিয়াসকে ছিনিয়ে নিয়ে যায়।

হামলায় শরণখোলা থানার এএসআই শফিক ও কনেস্টবল (নং-৪১৩) আহত হন। তাদের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করা হয়েছে।

এ ব্যপারে রাতে ওই গ্রামের আঃ রশিদ শিকদারের ছেলে ইলিয়াস শিকদার, ফারুক শিকদার, নাছির শিকদার, দুলাল শিকাদরের ছেলে মিজান শিকদার, সালাম শরিফের ছেলে সাইফুল শরিফ, ইলিয়াস শিকদারের স্ত্রী রূপালি বেগম ও মেয়ে আখিসহ ১০/১২ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামী করে পুলিশের উপর হামলার অভিযোগে একটি মামলা করেছে পুলিশ।

খোন্তাকাটা ইউপি চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিন বলেন, ইলিয়াস একজন চিহিৃত মাদক কারবারি। সে দির্ঘদিন যাবত এ কাজ করে আসছে। তার কারনে ওই গ্রামে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছিল।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar