মোঃনাজমুল ইসলাম সবুজ বাগেরহাট প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বাগেরহাটের শরণখোলায় আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে জনতা।
রবিবার(২৬ ফেব্রুয়ারি)দুপুর) ১১ টার দিকে ধানসাগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাজাহান দুলালের রাজাপুর বাজার সংলগ্ন বাসা থেকে তাদের আটক করে জনতা। পরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।
বাড়ির মালিক শাজাহান দুলাল বলেন তিনি এবং তার স্ত্রী পারিবারিক কাজে বাইরে থাকায় পূর্ব থেকে উৎপেতে থাকা চোর চক্রের ৩ সদস্য ঘরের চালের টিন কেটে প্রবেশ করার সময় প্রতিবেশী ফাহিম নামের এক যুবক দেখে ফেলে ও তার সন্দেহ হয়। পরে প্রতিবেশীদের খবর দিলে তারা বাড়ি ঘিরে ফেলে তাদের আটক করে গণপিটুনি দেয়।
চোর ধরার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন ধানসাগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম কবির তালুকদার। পরিস্থিতি সামলাতে পরে তিনি শরণখোলা থানা পুলিশকে খবর দেন। থানার পুলিশ তাদের উদ্ধার করে শরণখোলা থানায় নিয়ে আসে।
শরণখোলা থানা পুলিশের এসআই মোহাম্মদ আলী রেজা জানান আটককৃতদের বিরুদ্ধে বাগেরহাট, গোপালগঞ্জ সহ বিভিন্ন জায়গায় নাম পরিবর্তন করে ১০ থেকে ১১ টি মামলা রয়েছে।
শরণখোলা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ ইকরাম হোসেন বলেন,চোর চক্রের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।