আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো তুরস্ক। সোমবার (২৭ ফেব্রুয়ারি) দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে এই ভূকম্পন আঘাত হানে। এতে বহু ভবন ধসে গেছে। এই ঘটনায় একজন নিহত এবং ৬৯ জন আহত হয়েছেন।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
তুর্কি কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে জিও টিভির এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
তিন সপ্তাহ আগে তুরস্ক ও সিরিয়ায় ইতিহাসে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। তাতে ৫০ হাজারের বেশি লোকজন নিহত হন। সেই রেশ না কাটতেই আবার তুরস্কে ভূকম্পন অনুভূত হলো।
তুর্কি দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এএফএডি) প্রধান ইউনুস সিজার এক সংবাদ সম্মেলনে বলেন, পাঁচটি ভবনে অনুসন্ধান ও উদ্ধারকাজে টিম পাঠানো হয়েছে।
তুরস্কের মালাটায়া প্রদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে এই ভূমিকম্প হয়। ইউরোপিয়ান-মেডিটারানিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) মতে, রিকটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ২।
তবে এএফএডি জানিয়েছে,দেশটিতে সবশেষ ভূকম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৬।ইএমএসসি জানিয়েছে, এর উ ৎপত্তি স্থল ছিল ৫ কিলোমিটার (৩ মাইল) গভীরে। গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, একটি ভবনের ধ্বংসস্তূপে দুই ব্যক্তি আটকা পড়েছেন।