1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বিষাক্ত এ্যালকোহল খেয়ে ৩ জনের মৃত্যু - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

বিষাক্ত এ্যালকোহল খেয়ে ৩ জনের মৃত্যু

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ২০৫ জন খবরটি পড়েছেন

ঝিনাইদহের কালীগঞ্জে বিষাক্ত এ্যালকোহল পান করে তিনজন মারা গেছে। নিহতরা হলো কালীগঞ্জ শহরের শ্রীলক্ষী সিনেমা হলের সামনে নদীপাড়ার হারুনর রশিদের ছেলে জাহাঙ্গীর (৩৫), একই এলাকার অনিল কুমারের ছেলে বিপুল কুমার (৪৫) ও শ্রীলক্ষী সিনেমা হলের পিছনে ঢাকালে পাড়ার খোকন মিয়ার ছেলে রাজিব হোসেন (২৫)।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে তারা মারা যান। এদের মধ্যে জাহাঙ্গীর নিজ বাড়িতে, বিপুল ঝিনাইদহ হাসপাতালে এবং রাজিব যশোর হাসপাতালে মারা যায়।

নিহত বিপুল কুমারের ভাই নির্মল কুমার জানান, বৃহস্পতিবার গভীর রাতে তার প্রেসার লো হয়ে অসুস্থ হয়ে পড়ে। এসময় কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে চিকিৎসকরা ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার করে। হাসপাতালে নেয়ার পথে মারা যায়।

শহরের ঢাকালে পাড়ার নাম প্রকাশে অনিচ্ছুক এক যুবক জানান, বৃহস্পতিবার রাতে নিহতরা সবাই কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ডের রেজা হোমিও হল থেকে এ্যালকোহল পান করে। এরপর অসুস্থ হয়ে পড়ে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শিবলী খাতুন জানান, রাতে যখন রোগী এসেছিলো তখন ডাক্তার তানভীর হোসেন দ্বায়িত্বে ছিলেন। তবে রেকর্ড বইয়ে রাজিব হোসেন এ্যালকোহল খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে এসেছিলেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় যশোর রেফার করা হয়।

কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আব্দুর রহিম মোল্লা ডাক্তারের উদ্ধতি দিয়ে বলেন, মারা যাওয়া ব্যক্তিরা সবাই এ্যালকোহল পান করেছিলো। এ্যালকোহল পানের পর তারা সবাই বিষক্রিয়া অসুস্থ হয়ে পড়ে। পরিবারের সদস্যরা তাদের হাাসপাতালে নিলে মারা যায়। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান। স্বা,আলো

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar