1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মুক্তিযোদ্ধা সন্তোষ অধিকারীর বাঘারপাড়া ও অভয়নগরে গণসংযোগ - bdtelegraph24.com
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম :
শার্শা উপজেলা প্রেস ক্লাব সভাপতির সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত দীর্ঘ প্রতীক্ষার অবসান: পহরচাঁদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন তিন শিক্ষক পদায়ন শিক্ষার্থীদের দাবির মুখে সমাবর্তন ফি কমালো জবি প্রশাসন শ্যামনগরে নিখোঁজের ৪ দিন পর ধান ক্ষেত থেকে মনোরঞ্জনের মরদেহ উদ্ধার নাসিরনগরের ৬ নারী স্বর্ণের চেইন চুরির অভিযোগে চট্টগ্রাম হাসপাতালে আটক যশোরে পিকআপের ধাক্কায় মা ও শিশুসন্তান নিহত মানিক পশারীকে ‘ভুয়া মুক্তিযোদ্ধা’ দাবি করে তদন্ত চাইলেন এমপি মাসুদ সাঈদী ১ নভেম্বর থেকে সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত শুরু: দৈনিক সর্বোচ্চ সাড়ে ৩ হাজার চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৩ মামলায় শেখ হাসিনাসহ ১১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র, ৩০৩ জনকে অব্যাহতির সুপারিশ

মুক্তিযোদ্ধা সন্তোষ অধিকারীর বাঘারপাড়া ও অভয়নগরে গণসংযোগ

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ২৭৯ জন খবরটি পড়েছেন

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোর -৪ নির্বাচনী এলাকায় অব্যাহত ভাবে গণসংযোগসহ বিভিন্ন কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন বাঘারপাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার অধিকারী। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি এ ধারাবাহিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন।

কর্মসূচির অংশ হিসেবে তিনি শনিবার দুপুরে অভয়নগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে স্থানীয় মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করেন। এরপর সন্তোষ অধিকারী এ উপজেলার পৌর এলাকাসহ বেশ কয়েকটি স্থানে গণসংযোগ ও দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন।

এর আগে শুক্রবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত বাঘারপাড়া উপজেলার রায়পুর ইউনিয়নের রায়পুর বাজার, কয়ালখালি, কৃষ্ণনগর, নলডাঙ্গা, ভাতুড়িয়া ,রামকান্তপুরসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন।

এ সময় তাঁর সাথে ছিলেন বাঘারপাড়া থেকে বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা আছালত বিশ্বাস, পূজা পরিষদ নেতা শশাঙ্ক কুমার পাল, শংকর অধিকারী ও বেলাল হোসেনসহ রায়পুরের স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগ নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar