1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মির্জাগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে যুবককে পিটিয়ে রক্তাক্ত - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

মির্জাগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে যুবককে পিটিয়ে রক্তাক্ত

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ১৭০ জন খবরটি পড়েছেন
ছবি-বিডিটেলিগ্রাফ

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পটুয়াখালীর মির্জাগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে হাসানুল মৃধা (৩৫) নামে এক যুবক কে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহত যুবক বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (৩ মার্চ) দুপুর আড়াইটার দিকে মাধবখালী ইউনিয়নের পূর্ব চৈতা রাস্তার মাথার কালভার্ট সংলগ্নে এ ঘটনা ঘটে।

আহত হাসানুল মৃধা ওই গ্রামের মৃত সোবহান মৃধার ছেলে। এ ঘটনায় মির্জাগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানায় ভুক্তভোগী পরিবার।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের মোশারেফ মৃধার চাচা লতিফ মৃধার কাছ থেকে কয়েক যুগ আগে ১২ শতাংশ জমি ক্রয় করে একই বাড়ির হাসানুল মৃধার পিতা মৃত সোবহান মৃধা। ক্রয়ের পর থেকেই সেই জমি হাসানুল মৃধার পরিবার ভোগদখল করে আসছিল। কিন্তু হঠাৎ করে ওই জমি মোশারেফ মৃধা তার নিজের দাবি করে দীর্ঘদিন যাবত জোরপূর্বক দখল করার পাঁয়তারা করে আসছে। এ নিয়ে স্থানীয়ভাবে কয়েকবার সালিশ মীমাংসারও চেষ্টা করা হয়েছে। কিন্তু মোশারেফ মৃধা কারো সিদ্ধান্তই মানেন নাই। এরই ধারাবাহিকতায় শুক্রবার (৩ মার্চ) দুপুরে ওই জমিতে মোশারেফ মৃধা জোরপূর্বক ঘর তুলতে গেলে হাসানুল মৃধা বাধা দেয়। তখন উভয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে মোশারেফ মৃধা, তার স্ত্রী ও ছেলে মিলে লোহার রড ও লাঠি দিয়ে হাসানুল মৃধাকে এলোপথারিভাবে পেটায়। এতে তার (হাসানুল) মাথা ফেটে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়। এসময় তার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তি করেন।

এ ব্যাপারে বক্তব্যের জন্য মোশারেফ মৃধার মুঠোফোনে একাধিকবার কল করেও তার নাম্বার বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে মির্জাগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন বলেন, এ বিষয়ে আমার জানা নেই, এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ আসেনি। লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar