1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মির্জাগঞ্জে প্রতিপক্ষের হামলায় আহত ৪ - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

মির্জাগঞ্জে প্রতিপক্ষের হামলায় আহত ৪

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ১৯৩ জন খবরটি পড়েছেন
ছবি-বিডিটেলিগ্রাফ

ইলিয়াস হোসাইন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পটুয়াখালীর মির্জাগঞ্জে জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ একই পরিবারের তিনজন আহত হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে অবস্থা গুরুতর দেখে কর্তব্যরত চিকিৎসক তাদের বরিশাল সেবাচীম হাসপাতালে প্রেরণ করেন।

রবিবার (৫ মার্চ) সাড়ে আটটার দিকে উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের কলাগাছিয়া গ্রামে আব্বাস শিকদারের বাড়ির পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, ওই গ্রামের মৃত আকব্বর শিকদারের ছেলে মঞ্জু শিকদার (৫০), তার ভাই রঞ্জু সিকদার (২৮), বড় মেয়ে সুমাইয়া আক্তার (১৮) ও ছোট মেয়ে রুমি আক্তার (১৪)।

অপরদিকে হামলাকারীরা হলো, মশিউর সিকদার ও তার ভাই নেয়ামুল সিকদার, চাচাতো ভাই শামসু সিকদার ও মিল্টন সিকদার।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, একই বাড়ির মঞ্জু শিকদারের পরিবারের সাথে মশিউর শিকদারের পরিবারের সাথে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধীয় জমিতে মশিউর শিকদাররা ডাল বপন করে এবং কিছু অংশের ডাল উত্তোলনও করেন। ঘটনার দিন মঞ্জু শিকদার উত্তোলনকৃত জমিতে ঘাস খাওয়ানোর জন্য গরু নিয়ে যায়। এতে মশিউর শিকদার ক্ষিপ্ত হয়ে রঞ্জু শিকদারকে গরু বাধতে নিষেধ করলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে খবর পেয়ে মশিউর শিকদারের ভাই নেয়ামুল সিকদার, চাচাতো ভাই শামসু সিকদার ও মিল্টন সিকদার দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মঞ্জু শিকদারের উপর হামলা করে। এ সময় ডাক-চিৎকার শুনে তার ভাই ও দুই মেয়ে তাকে বাঁচাতে এগিয়ে আসলে তাদেরকেও পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা গুরুতর দেখে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

এ ঘটনায় অভিযুক্ত মশিউর শিকদার মুঠোফোনে বলেন, ওরা গরু দিয়ে আমাদের জমির ডাল খাওয়ায়। এসময় আমরা নিষেধ করলে ওরা আমাদের উপর চড়াও হলে মারামারির ঘটনা ঘটে। এতে আমরাও আহত হয়েছি ওরাও আহত হয়েছে।

এ বিষয়ে মির্জাগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন বলেন, এ বিষয়ে থানায় এখন পর্যন্ত কোন অভিযোগ আসেনি। লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar