1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে গৃহবধূর মরদেহ উদ্ধার ; স্বামী পলাতক - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

অভয়নগরে গৃহবধূর মরদেহ উদ্ধার ; স্বামী পলাতক

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ২৫০ জন খবরটি পড়েছেন

অভয়নগর (যশোর) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

অভয়নগরে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় স্বামী পলাতক রয়েছে।

সোমবার ভোররাতে উপজেলার নওয়াপাড়া বুইকরা এলাকার রেল স্টেশন পৌর কবরস্থানের সামনে ঘটনাটি ঘটেছে।

নিহতের নাম শুকুরণ বেগম (২৮)। তিনি বসুন্দিয়া এলাকার গাইদগাছী গ্রামের মো. রফিকের মেয়ে।

স্থানীয়রা জানান, ইজিবাইক চালক বিল্লাল হোসেন তার স্ত্রী শুকুরণকে প্রায়ই মারপিট করতেন। সাংসারিক বিষয়াদি নিয়ে ঝগড়া-ঝামেলা লেগেই থাকতো।

নিহত শুকুরণ বেগমের ভাই রায়হান হোসেন জানান, আমার বোনকে পরিকল্পিতভাবে তার দুলাভাই গলায় ফাঁস দিয়ে হত্যা নিশ্চিত করে সে পালিয়ে গেছে। আমার বোনের দুটি সন্তান ফাহাদ (৫) ও সাদিক (৩) অসহায় হয়ে পড়েছে। আমরা বাদী হয়ে বিল্লাল হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

এ বিষয়ে থানার ওসি একেএম শামীম হাসান বলেন, সকাল ১০টায় এক গৃহবধ‚র লাশ উদ্ধার করে থানায় আনার পর ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটা হত্যা না আত্মহত্যা এখনও তা বলা যাচ্ছে না। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে রহস্য উদঘাটিত হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar