অভয়নগর (যশোর) প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
অভয়নগরের পার্শ্ববর্তী নড়াইল জেলার চাকই গ্রামের বাসিন্দা ওষুধ ব্যবসায়ী ইমতিয়াজ আহম্মেদ রনি অচেনা এক বন্ধুর দেয়া পান খেয়ে আট লাখ টাকা খুয়ে খালি হাতে বাড়িতে ফিরেছেন।
রোববার দুপুরে তিনি সোনালী ব্যাংক নওয়াপাড়া শাখা থেকে ব্যবসায়ের উদ্দেশ্যে আট লাখ টাকা তুলে বাড়িতে ফিরছিলেন। পথে উপজেলার শংকরপাশা খেয়াঘাট এলাকায় এক অচেনা বন্ধু তাকে জড়িয়ে ধরে একটি পান খাইয়ে আট লাখ টাকা লুফে নেন।
ব্যবসায়ী রনি কাঁদতে কাঁদতে জানান, অচেনা বন্ধুর দেয়অ পান খেয়ে আমি জ্ঞান হারিয়ে ফেলি। এসময় সুযোগ বুঝে অচেনা বন্ধু রনির ব্যাগে থাকা আট লাখ টাকা নিয়ে চম্পট দেন। ঘন্টা দু’য়েক পর রনির জ্ঞান ফিরলে ব্যাগে থাকা আট লাখ টাকা না পেয়ে বিষয়টি সকলকে জানান।
সন্ধ্যার পর বিষয়টি জানিয়ে অভয়নগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। থানার ওসি একেএম শামীম হাসান জানান, বিষয়টি অভিযোগ আকারে পেয়েছি। তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।