দেবহাটা প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার পূর্ব নলতা গ্রামের ভ্যান চালক শহীদুল ইসলাম গাজীর ছেলে তুহিন গাজী (২২) নিজ ঘরের আড়ার সাথে গলায় গামছা পেচিয়ে আত্মহত্যা করেছে। ৬ মার্চ সোমবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, ঘরের ভিতরে কেউ না থাকায় সে আড়ার সাথে গলায় গামছা পেচিয়ে আত্মহত্যা করে। সন্ধ্যা সাড়ে ৬টার নিহত তুহিনের স্ত্রী ঘরের ভিতরে যেয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করলে বাড়ির লোকজন এসে তাকে নামানোর পর দেখা যায় তার মৃত্যু হয়েছে। নিহত তুহিনের মানসিক সমস্যা ছিলো বলে পরিবার ও এলাকাবাসী দাবি করেছে।