রফিকুল ইসলাম দেবহাটা প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
দেবহাটা থানা পুলিশের অভিযানে নিয়মিত চুরি মামলার ০২ জন আসামী গ্রেফতার করেছেন।
সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) এসএম জামিল আহমেদ সার্বিক তত্ত্বাবধানে দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, নিয়মিত মামলার আসামী গ্রেফতার, গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদকদ্রব্য উদ্ধার পরিচালনা কালে ৭ মার্চ, মঙ্গোলবার এসআই(নিঃ) শেখ মোঃ গোলাম আজম, সঙ্গীয় ফোর্সসহ দেবহাটা থানার মামলা নং-০১ তারিখ-০৩/০৩/২০২৩ খ্রিঃ, ধারা-৪৫৭/৩৮০ পিসি এর মাঝ সখিপুর গ্ৰামের আহম্মদ আলী ছেলে মোঃ আব্দুর রহমান (২১) ও নারিকেলী গ্ৰামের হাসান সরদার এর ছেলে মোস্তফা কামাল (২০) উভয় থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরাদ্বয়কে গ্রেফতার করেন।
আজ ৭ মার্চ, মঙ্গোলবার আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।