1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অস্তিত্বে নারী - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়া উপজেলায় নবাগত এসিল্যান্ড নুসরাত জাহানের যোগদান নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা

অস্তিত্বে নারী

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ২৮১ জন খবরটি পড়েছেন

বিলাল মাহিনী

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নারী_কণ্যা, মাতা, জায়া

নর-মস্তিস্কের ছায়া, 

নারী_প্রজন্মের সুতিকাগার, অস্তিত্বের আইসিইউ-অম্ল

নারীতে মায়া, ভালোবাসা, প্রেম-দ্রোহ

নারীকে ঘিরে আজও নিজ নিজ কক্ষপথে ঘুরছে নীল-সবুজ গ্রহ। 

নারী_শিশুরূপে ভাই, বাবা-দাদা’র খেলার সাথী, নয়নের পুতুলি, স্নেহের পরশ

নারী_প্রেমিকের প্রিয়া, প্রেমিকা, প্রাণপাখি, সোনামণি, মোনাপরী 

বন্ধুর বান্ধবী, সহপাঠী, গার্লফ্রেন্ড, বেডফ্রেণ্ড!

মুক্তচিন্তকের লিভটুগেদারের সাথী,

নারী_বরের বধু, রমনী-সহধার্মিনী, 

সংসারের চাবি, ঘরের লক্ষ্মী

সন্তানের মাতা, মমতার আকর, জান্নাতের সিঁড়ি। 

এই নারী-ই যৌনমাছির মধু

নিষিদ্ধ পল্লীর পতিতা

কালনাগিনী, কামিনী-উর্বশী।

নষ্টনীড় থেকে ক্যাসিনো বারের হোম সার্ভিসমেন!

পণ্যের মডেল, মডেলের পণ্য,

ধর্মের শিকলে বাঁধা আধুনিক স্মার্ট দাসী। 

নারী_আঁধারের পর্দা ছিঁড়ে মুক্ত আলোয় গা মেলো

ক্ষুধার কুকুর তাড়াও মুগুর ছুড়ে,

আগ্রাসী কামুক উত্থিত শিশ্ন কেটে মমি করে রাখো_নমরুদের মতো;

ইতিহাস হোক তোমার প্রতিবাদ। 

তোমার পদাঘাতে লুটিয়ে পড়ুক অর্ধেক পৃথিবী

তোমার চরণ-তলে দলিত হোক আগ্রাসী স্বামী_

যে পরিয়েছে তোমায় নেকাব, সাখা-চুড়ি,

সে আর কেউ নয়, পুরুষ অত্যাচারী।

বেদনার বন্দিত্ব ভেঙ্গে সাম্য-মানুষের যুগ আসবে

নারী রবে না অভাগি-দুঃখিনী, হবে না দাবার গুটি,

ক্লান্তি ঘুচে যাবে,

নারী_স্বাধীনতা- স্বকীয়তা ফিরে পাবে। 

নারী_ ফসল হয়ে ফলো, সোনালী ধানের শীষে

ভালোবাসা-প্রেম ছড়াও জল-তরঙ্গে মিশে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar