1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মির্জাগঞ্জে বসতঘর থেকে নারীর মরদেহ উদ্ধার - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

মির্জাগঞ্জে বসতঘর থেকে নারীর মরদেহ উদ্ধার

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ২০৫ জন খবরটি পড়েছেন

ইলিয়াস হোসাইন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পটুয়াখালীর মির্জাগঞ্জে ফোকরন বিবি (৫২) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
শনিবার সকালে উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের ভিকাখালী গ্রামের নিজ বসতঘর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফোকরন বিবি ভিক্ষা এবং অন্যের বাড়ীতে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। মেনাজ হাওলাদার বাড়ীর দক্ষিণ পাশে ফোকরন বিবি দোচালা ঘরে থাকতেন। তার বাড়ীতে চাচাতো ভাইদের ৩টি বসতঘর থাকলেও তারা সবাই দীর্ঘদিন ধরে ঢাকায় থাকেন। তার অন্য ভাইয়েরাও ঢাকায় থাকেন। ঘটনার দিন সকাল আনুমানিক ৭ টার দিকে পার্শ্ববর্তী মৃধা বাড়ীর এহসান মৃধার মেয়ে তানজিলা তার ভাইয়ের মুসলমানী অনুষ্ঠানের দাওয়াত দেয়ার জন্য ফোকরন বিবির বাড়ীতে যায়। তখন তাকে ডাক দিলেও কোন সাড়াশব্দ না পেয়ে ঘরের ভিতরে গেলে ফোকরন বিবির মরদেহ দেখে চিৎকার দেয় এবং আশপাশের লোকজনকে জানায়।

চিৎকার শুনে আশপাশের লোকজন এসে লাশ ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে স্থানীয় চৌকিদার ও মেম্বারসহ মির্জাগঞ্জ থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এস মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এব্যাপারে মির্জাগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। তার বাম চোখে আঘাতের চিহ্ন রয়েছে। তাই লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar