1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শরণখোলায় চালককে অজ্ঞান করে ইজিবাইক নিয়ে পালালো চোর চক্র - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

শরণখোলায় চালককে অজ্ঞান করে ইজিবাইক নিয়ে পালালো চোর চক্র

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৩ মার্চ, ২০২৩
  • ২৩৪ জন খবরটি পড়েছেন
ছবি-বিডিটেলিগ্রাফ

মোঃ নাজমুল ইসলাম সবুজ শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চায়ের সাথে চেতনানাশক খাইয়ে চালককে অজ্ঞান  করে হাসপাতালে শুইয়ে রেখে ইজিবাইক নিয়ে পালিয়েছে চোর।

সোমবার (১৩ মার্চ) দুপুর ১২ টার দিকে উপজেলা সদর রায়েন্দা বাজারের পাঁচরাস্তার মোড়ে এমন ঘটনা ঘটে। ইজিবাইক চালক শাকিল খান (১৮) উপজেলার আমড়াগাছিয়া সিংবাড়ি গ্রামের চান মিয়া খানের পুত্র।

শরণখোলা হাসপাতালের চিকিৎসক তাওহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

শরণখোলা হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় শাকিল জানান, তিনি আমড়াগাছিয়া থেকে যাত্রী নিয়ে রায়েন্দা পাঁচরাস্তার মোড়ে এসে নামিয়ে দেন। এমন সময় দুই ব্যক্তি উপজেলার রাজাপুর গ্রামে যাওয়ার কথা বলে এবং পাশের দোকানে তাকে নিয়ে চা-বিস্কুট খাওয়ান। চা খাওয়ার কিছু সময়ের মধ্যে সে মাথা ঘুরে পড়ে যায়। এসময় ওই যাত্রীদের একজন তাকে হাসপাতালে নিয়ে ডায়রিয়া ওয়ার্ডে রেখে ইজিবাইকের চাবি নিয়ে দ্রুত চলে যায়।

শরণখোলা হাসপাতালের চিকিৎসক তাওহিদুল ইসলাম জানান, ইজিবাইক চালককে চায়ের সাথে চেতনানাশক খাওয়ানো হয়েছে। ২৪ ঘন্টা পার না হওয়া পর্যন্ত কি ধরনের চেতনানাশক খাওয়ানো হয়েছে তা বলা যাবে না।শরণখোলা থানার ওসি মোঃ ইকরাম হোসেন বলেন, এ ব্যাপারে ইজিবাইক ও মোটরবাইক চালকদের আগে থেকে সতর্ক করে দেয়া হয়েছে। এরপরও ওই চালক ভুল করেছে। তবে বিষয়টি খোঁজখবর নেয়া হচ্ছে। ইজিবাইক চালক শাকিল সুস্থ হলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar