একজন নারীকে পাঁচবার যৌন নিপীড়ন এবং দুইবার আটকে রাখার অভিযোগে কানাডার টরন্টোর এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই ব্যক্তি কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের (সিএইচআরআইও) প্রতিষ্ঠাতা। তার নাম যোশে মারিও গুইলোম্বো (৬৪)।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘মাদার অব ডেমোক্রেসি’ সম্মাননা দিয়ে ব্যাপক আলোচনায় এসেছিল সিএইচআরআইও।
কানাডিয়ান ব্রডকাস্টিং করপোরেশন (সিবিসি) নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, গুইলোম্বোর বিরুদ্ধে যৌন নিপীড়ন এবং জোরপূর্বক বন্দী করার অভিযোগ আনা হয়েছে। গত বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে টরন্টো পুলিশ। অলাভজনক প্রতিষ্ঠান সিএইচআরআইও বলছে, মানবাধিকার লঙ্ঘন পর্যবেক্ষণ করে তারা। পুলিশের মুখপাত্র ভিক্টর কোয়াং সিবিসি নিউজকে জানান, গুইলোম্বোকে সন্দেহ করা হচ্ছে। একটি প্রতিষ্ঠানের পরিচিত মুখ তিনি।চ্যানেল ২৪