1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘারপাড়ায় সাবেক অতিরিক্ত সচিব বীর মুক্তিযোদ্ধা সন্তোষ অধিকারীর গণসংযোগ - bdtelegraph24.com
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে নিখোঁজের ৪ দিন পর ধান ক্ষেত থেকে মনোরঞ্জনের মরদেহ উদ্ধার নাসিরনগরের ৬ নারী স্বর্ণের চেইন চুরির অভিযোগে চট্টগ্রাম হাসপাতালে আটক যশোরে পিকআপের ধাক্কায় মা ও শিশুসন্তান নিহত মানিক পশারীকে ‘ভুয়া মুক্তিযোদ্ধা’ দাবি করে তদন্ত চাইলেন এমপি মাসুদ সাঈদী ১ নভেম্বর থেকে সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত শুরু: দৈনিক সর্বোচ্চ সাড়ে ৩ হাজার চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৩ মামলায় শেখ হাসিনাসহ ১১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র, ৩০৩ জনকে অব্যাহতির সুপারিশ ইরানে হামলার পরিকল্পনা সেন্টকমের: অনুমোদনের অপেক্ষায় ট্রাম্প কুরআনের আয়াত থেকে অনুপ্রেরণা: চলন্ত স্কুল বাস থামিয়ে ১৯ শিশুর প্রাণ বাঁচালেন যুবক গোপালগঞ্জে পিকআপ চাপায় বাবা ও মেয়ে নিহত

বাঘারপাড়ায় সাবেক অতিরিক্ত সচিব বীর মুক্তিযোদ্ধা সন্তোষ অধিকারীর গণসংযোগ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ৩০৭ জন খবরটি পড়েছেন

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোর -৪ নির্বাচনী এলাকায় অব্যাহত ভাবে গণসংযোগসহ বিভিন্ন কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন বাঘারপাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার অধিকারী।

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি এ ধারাবাহিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। কর্মসূচির অংশ হিসেবে বুধবার বিকেল থেকে রাত ৯ টা পর্যন্ত তিনি বাঘারপাড়ার উপজেলার নারিকেলবাড়ীয়া ইউনিয়নের মালঞ্চি ও শ্রীরামপুর গ্রামের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। একইসাথে তিনি প্রচারপত্র বিলি করেন। গণসংযোগকালে তাঁর সাথে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. আছালত বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা রণজিৎ কুমার বিশ্বাস, মো. আব্দুস সালাম মহুরী, মুক্তিযোদ্ধা প্রজন্মের তৌহিদুর রহমানসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

এসময় তিনি সরকারের নানা উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরে বলেন,আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আবার মুক্তিযুদ্ধের চেতনার সরকার তথা শেখ হাসিনার সরকার গঠনে সহায়তা করতে হবে। সকলকে ঐক্যবদ্ধ হতা হবে উন্নয়নের স্বার্থে। এর আগে সোমবার বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত যশোর – ৪ নির্বাচনী এলাকার বসুন্দিয়া ইউনিয়নের বসুন্দিয়া মোড়, বসুন্দিয়া বাজারসহ এ ইউনিয়নের আওয়ামী লীগের ও যুবলীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। এদিন বাঘারপাড়া পৌর এলাকার ৬ নং ওয়ার্ডে কয়েকটি স্থানে গণসংযোগ করেন। এছাড়া মঙ্গলবার কয়েকটি ধর্মীয় সভায় যোগ দিয়ে হিন্দু ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন সন্তোষ অধিকারী।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar