1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কবিরত্ন ডা. সেখ নূর মহম্মদের ৪র্থ মৃত্যু বার্ষিকী আজ : বিনম্র শ্রদ্ধা - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়া উপজেলায় নবাগত এসিল্যান্ড নুসরাত জাহানের যোগদান নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা

কবিরত্ন ডা. সেখ নূর মহম্মদের ৪র্থ মৃত্যু বার্ষিকী আজ : বিনম্র শ্রদ্ধা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ২৫০ জন খবরটি পড়েছেন

বিলাল মাহিনী।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সেখ নূর মহম্মদ। প্রগতিশীল ও অসাম্প্রদায়িক কবি। পেশায় হোমিও চিকিৎসক। একাত্তরে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়েপড়া এক সাহসী যোদ্ধা। সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের অগ্রপথিক। মুক্তচিন্তক এই খ্যাতিমান কবি ২০১৯ সালের এই দিনে (২২ মার্চ) এই ধরাধাম থেকে চিরবিদায় নেন।

যশোরের অভয়নগর উপজেলার ঐতিহ্যবাহী সিংগাড়ী গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৪৬ সালের ১৫ এপ্রিল জন্ম গ্রহণ করেন তিনি। পেশায় একজন হোমিও চিকিৎসক হলেও মূলত কবি হিসেবেই তার পরিচিতি দক্ষিণাঞ্চল (যশোর-খুলনা) তথা অভয়নগরে। ছাত্র জীবন থেকেই সাহিত্য ও কবিতার সাথে পদচারণা তাঁর। ১৯৫৭ সালে জন্মভূমি সিংগাড়ীতে সবুজ পাঠাগার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন তিনি। আর এ পাঠাগার থেকে বের হয় তাঁর সম্পাদনায় ‘সবুজের ডাক’ পত্রিকা। প্রগতিশীল চিন্তা ও ক্ষুরধার লেখনীর স্বীকৃতি স্বরূপ ৩৪তম ‘আন্তর্জাতিক গাঙচিল লেখক সম্মেলনে’ তিনি ‘কবিরত্ন’ উপাধি লাভ করেন।

যশোর-খুলনার অসংখ্য সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনে নেতৃত্ব দিয়েছেন তিনি। তিনি গাঙচিলের আজীবন সদস্য ছিলেন। নওয়াপাড়ার ‘কবিকথা’ ও যশোরের ‘বিদ্রোহী সাহিত্য পরিষদ’র সক্রিয় কবি ও সংগঠক ছিলেন তিনি। এছাড়াও তিনি সিংগাড়ী আঞ্চলিক গণগ্রন্থাগার ও ভৈরব সংস্কৃতি কেন্দ্রের পক্ষ থেকে ‘স্বাধীনতা স্মারক ও বিশেষ সম্মাননা’ লাভ করেন। তিনি ছিলেন উক্ত দুই প্রতিষ্ঠানের আমৃত্যু প্রধান উপদেষ্টা। তাঁর প্রকাশিত কাব্য গ্রন্থের মধ্যে রয়েছে-‘রক্ত নাচন’, ‘উত্তপ্ত পৃথিবী’ ও ‘ক্ষুধার্থ পৃথিবী’। ২২১২ গেজেটধারী এ বীর মুক্তিযোদ্ধা ও কবির আজ (২২ মার্চ) ৪র্থ মৃত্যু বার্ষিকী। তাঁর মৃত্যু বার্ষিকীতে তাঁর বিদেহী আত্মার প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন ভৈরব সংস্কৃতি কেন্দ্র’র সভাপতি নাট্যকার হাফিজ আকুঞ্জী, সাধারণ সম্পাদক শিল্পী সব্যসাচী বিশ্বাস, নির্বাহী সম্পাদক কবি বিলাল মাহিনী সহ সিংগাড়ী আঞ্চলিক গণ-গ্রন্থাগার, অভয়নগর তরুণ পাঠাগার নেতৃবৃন্দ। আরও শ্রদ্ধা জানিয়েছেন ভৈরব চিত্রা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাস্টার আমিনুর রহমান ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান ইরানসহ নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar