1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সহমরণ নদীর সাথে - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়া উপজেলায় নবাগত এসিল্যান্ড নুসরাত জাহানের যোগদান নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা

সহমরণ নদীর সাথে

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ২৪৮ জন খবরটি পড়েছেন

বিলাল মাহিনী

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

এখানে নদী বেচাকেনা হয়
হাওড় বাওড় দিঘি, খালও
নদী কিনবে?
নদীর জল, পলিমাটি, বালুকণা
সব বেচে দেবে দস্যুরা,
ওরা গিলে খাবে সাগর পাহাড় বন
ইজারা দেবে মানুষের মন।

নদী বিদ্রোহী হয়ে উঠলো-
মিছিলে মিছিলে স্লোগানে স্লোগানে অধিকারের কথা বললো, নির্মল জল ও মায়াবী ঢেউ বুকে নিয়ে বেঁচে থাকার দাবি করলো,
নদীর মিছিলে হামলা হলো
হায়েনার বুলেটে ঝাঁঝরে গেলো বুক
লাল হলো ভাটার জল
ঝরলো বহুত নদীর প্রাণ।

নদী এ্যরেস্ট হলো
রিমান্ড হলো টানা চার মাসের,
তিন বছর হজত খাটার পর দস্যু আদালতে শত বছরের জেল,
সুপ্রিম কোর্টে বিচারের রায় গেলো ঘুরে, দস্যুদের দাবির মুখে আইনের ধারা পাল্টে নদীর হলো ফাঁসি,
এখন তার বুকে বালু রক্ত বহে,
মরা নদীর চিহ্নটুকুও এখন আর খুঁজে পাওয়া যায় না।

নদীপ্রেমীরা নদীর মিছিলে সখ্যতা জানালো, নদীদের দাবির পক্ষে ফুঁসে উঠলো জনতা, সেই মিছিলে আমিও ছিলাম, নদী বাঁচাতে বুক পেতে দিয়েছি বুলেটের সামনে, হয়েছে নদীর সাথে সহমরণ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar