1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কবর থেকে কান্নার আওয়াজ, এক নারী উদ্ধার - bdtelegraph24.com
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
রাঙামাটিতে সড়ক ও নৌপথ দুর্ঘটনা রোধে নিরাপদ যাত্রা ফাউন্ডেশনের সচেতনতামূলক প্রচারণা নাসিরনগরে পুকুর থেকে গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, স্বর্ণালংকার লুটের অভিযোগ পাবনা জেলার ফরিদপুর উপজেলার বড়াল নদীতে আনন্দ ও উৎসবে প্রতিমা বিসর্জন পানির তীব্র সংকট: কিউবায় কূপ খনন ও নিত্যদিনের সংগ্রাম চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ গড়ার নির্দেশনা তারেক রহমানের সাংবাদিক আলিফ ফকির হত্যা মামলায় আরো একজন গ্রেপ্তার বাগেরহাটের মোল্লাহাটে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু মাগুরার শালিখায় চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, লোককথায় আজও অমর বেনাপোলে বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা দাবি, নিরাপত্তাহীনতায় প্রবাসফেরত ব্যবসায়ী প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহী বিভাগীয় কমিশনার, ভারপ্রাপ্ত দায়িত্বে রেজাউল আলম সরকার

কবর থেকে কান্নার আওয়াজ, এক নারী উদ্ধার

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ২৮৯ জন খবরটি পড়েছেন

কবরের ভেতর থেকে কান্নার আওয়াজ আসতে ছিল। পরে সেখানে গিয়ে ৩৬ বছর বয়সী এক নারীকে জীবিত উদ্ধার করা হয়। গত মঙ্গলবার ব্রাজিলের দক্ষিণ–পূর্বাঞ্চলীয় রাজ্য মিনে জেরাইসের ভিসকোনদে দো রিও ব্রাঙ্কো শহরে এ ঘটনা ঘটে। খবর খালিজ টাইমসের

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পুলিশ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভেতর থেকে কেউ সাহায্য চাইছিল, বাইরে থেকে তা শোনা যাচ্ছিল। এরপর সমাধির ইটের দেয়াল ভেঙে পুলিশ ভেতর থেকে একজন নারীকে জীবিত বের করে আনে। তার মাথা ও হাতে আঘাতের ক্ষত ছিল।

পুলিশ আরও জানায়, সোমবার রাতে ভিসকোনদে দো রিও ব্রাঙ্কো শহরে দুর্বৃত্তরা এই নারীকে জীবিত অবস্থায় সমাধিক্ষেত্রের একটি খালি কুঠুরিতে ঢুকিয়ে দেয়াল তুলে তা বন্ধ করে দেয়।
পৌরসভার এই সমাধিক্ষেত্রের কর্মীরা সদ্য ‘সমাহিত করা’ একটি সমাধির দেয়ালে রক্তের দাগ দেখতে পেয়ে জরুরি সেবা নম্বরে জানান।
একটি গ্যাং এই নারীর বাড়িতে মাদক ও বন্দুক লুকিয়ে রেখেছিল। পরে তা না পেয়ে তারা ওই নারীর ওপর প্রতিশোধ নেয়।

এই নারী পুলিশকে জানিয়েছেন, মুখোশ পরা অবস্থায় দুই তরুণ তার বাড়িতে তল্লাশি চালান এবং তার ও তার স্বামীর ওপর হামলা চালায়।
কবর থেকে ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা উন্নতির দিকে
পুলিশ এখন হামলাকারী দুজনকে খুঁজছে। তাদের বয়স ২০ ও ২২ বছরের মতো। চ্যানেল ২৪

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar